TRENDING:

ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার, ভেঙে গেল চাকা! কেরলে হেলিপ্যাডে ভয়াবহ কাণ্ড

Last Updated:

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সুরক্ষায় বড়সড় গলদ সামনে এল। আর এর ফলে আকাশপথে সফরের সময় বড় বিপদের মধ্যে পড়লেও কোনওমতে রক্ষা পেলেন রাষ্ট্রপতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিরুঅনন্তপুরম: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সুরক্ষায় বড়সড় গলদ সামনে এল। আর এর ফলে আকাশপথে সফরের সময় বড় বিপদের মধ্যে পড়লেও কোনওমতে রক্ষা পেলেন রাষ্ট্রপতি। জানা গিয়েছে, কেরলে শবরীমালা যাত্রায় গিয়েছিলেন তিনি। সেই সময় আজ অর্থাৎ বুধবার, তাঁর হেলিকপ্টারের চাকা সেই সময় হেলিপ্যাডে আটকে যায়। হেলিপ্যাড ভেঙে একদিকে হেলে যায় চপার। সূত্রের খবর, হেলিপ্যাডের ওই জায়গায় কংক্রিট এবং সিমেন্টের মিশ্রণ ছিল যা ঠিক মতন শুকোয় নি। ফলে, তা হেলিকপ্টারের চাকার ভার নিতে পারেনি। এই ঘটনার পরেই স্থানীয় পুলিশকর্মী এবং দমকলকর্মীরা এসে হেলিকপ্টার টেনে তোলার চেষ্টা করেন। বহু চেষ্টার পরে তা সম্ভব হয়।
দুর্ঘটনার মুখে রাষ্ট্রপতির চপার
দুর্ঘটনার মুখে রাষ্ট্রপতির চপার
advertisement

সূত্রের খবর, বুধবার ভোর ৪টে পর্যন্ত রাষ্ট্রপতি ঠিক কীভাবে শবরীমালা যাবেন তা ঠিক ছিল না। প্রথমে ঠিক হয় তিনি তিরুঅনন্তপুরম থেকে পাম্পা পর্যন্ত গাড়ি করে যাবেন। কিন্তু, শেষ পর্যন্ত ঠিক হয় তিনি আকাশপথেই যাবেন। এরপরেই মঙ্গলবার রাতেই তাড়াহুড়োতে এই হেলিপ্যাড বানানো হয়। আর তারপরেই বুধ সকালে এই দুর্ঘটনা।

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

এই ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “ভগবানকে অনেক ধন্যবাদ আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বড়সড় দুর্ঘটনা এড়াতে পেরেছেন। তাঁর দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করি।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ভয়ঙ্কর দুর্ঘটনায় পড়ল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার, ভেঙে গেল চাকা! কেরলে হেলিপ্যাডে ভয়াবহ কাণ্ড
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল