TRENDING:

মেয়ের বিয়েতে যেতে পারেননি, তাই রিক্সাচালকের সঙ্গে দেখা করলেন মোদি

Last Updated:

গত ১৬ ফেব্রুয়ারি নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে একদিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পেশায় রিক্সাচালক বাবা মেয়ের বিয়ের সময় এলাকার সাংসদকে নিমন্ত্রণ করেছিলেন৷ সাংসদ বিয়েতে আসতে পারেননি৷ গত ১৬ ফেব্রুয়ারি সাংসদ নিজে গিয়ে দেখা করলেন সেই ব্যক্তির সঙ্গে৷ সেই সাংসদ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement

গত ১৬ ফেব্রুয়ারি নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে একদিনের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গল কিওয়াত নামে পেশায় এক রিক্সাচালক তাঁর মেয়ের বিয়েতে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদিকে৷ গত ১৬ ফেব্রুয়ারি বারাণসীতে গিয়েই মঙ্গলের খোঁজ নেন মোদি৷

এরপরেই তিনি মঙ্গলের সঙ্গে দেখা করেন৷ মঙ্গলকে বলেন, তিনি তাঁর মেয়ের বিয়েতে আসতে পারেননি৷ তাই দেখা করছেন৷ মঙ্গল ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজ নেন মোদি৷ মঙ্গলকে 'স্বচ্ছ ভারত' মিশনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

মঙ্গলের কথায়, 'মেয়ের বিয়ের প্রথম নিমন্ত্রণই আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠিয়েছিলাম৷ আমি নিজে দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে নিমন্ত্রণ পত্র দিয়ে আসি৷ গত ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মোদির তরফে একটি শুভেচ্ছা বার্তা পাই৷ খুব খুশি হয়েছিলাম৷'

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মেয়ের বিয়েতে যেতে পারেননি, তাই রিক্সাচালকের সঙ্গে দেখা করলেন মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল