TRENDING:

জম্মু-কাশ্মীর সরকারকে সব রকম সহযোগিতার আশ্বাস মোদির

Last Updated:

এদিন বৈঠকে নরেন্দ্র মোদি কাশ্মীরে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন ৷ বৈঠকের পর পিএমও জিতেন্দ্র সিং এমনটাই জানিয়েছেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে অশান্ত কাশ্মীর। হিজবুল কমান্ডারের মৃত্যুর প্রতিবাদে কাশ্মীর জুড়েই বিক্ষোভ দেখায় অসংখ্য মানুষ। কুলগাঁও এবং অনন্তনাগ জেলায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত অন্তত ৩০ জন ৷ আহত সাতশোর বেশি নিরাপত্তারক্ষীও। উপত্যকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী ৷ চার দেশের সফর সেরে দেশে ফিরেই মঙ্গলবার সকালে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement

এদিন বৈঠকে নরেন্দ্র মোদি কাশ্মীরে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন ৷ বৈঠকের পর পিএমও জিতেন্দ্র সিং এমনটাই জানিয়েছেন ৷ মোদি জানান যে হিজাবুল মুজাহিদ্দিন জঙ্গির মৃত্যুতে প্রতিবাদ জানাতে গিয়ে নিরাপরাধ সাধারণ মানুষ যেন আক্রান্ত না হয় ৷ ঘটনার চারদিন পরও অশান্ত উপত্যকা ৷ এখনও চলছে বিক্ষোভ ৷

পরিস্থিতি মোকাবিলায় কাশ্মীরজুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। উপত্যকাজুড়েই জারি হাইঅ্যালার্ট।

advertisement

ঘটনার জেরে দু’দিন স্থগিত রাখা হয়েছিল অমরনাথ যাত্রা ৷ বিভিন্ন জায়গায় আটকে পড়েন অমরনাথ যাত্রীরা ৷ তবে ফের তা চালু হওয়াতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ৷

জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন যে বৈঠকে জম্মু-কাশ্মীরের সরকারকে এই পরিস্থিতির মোকাবিলা করতে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন মোদি ৷

অন্যদিকে, বিরোধী দল মোদি সরকারকে কটাক্ষ করে জানিয়েছেন যে তারা কাশ্মীরের ঘটনায় পদক্ষেপ নিতে অনেক দেরি করে দিয়েছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ কাশ্মীরের উত্তপ্ত পরিস্থিতির জন্য নিজের আমেরিকা সফর বাতিল করেছেন তিনি ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
জম্মু-কাশ্মীর সরকারকে সব রকম সহযোগিতার আশ্বাস মোদির