TRENDING:

প্রত্যেক রবিবার এবার থেকে বন্ধ থাকতে পারে পেট্রোল পাম্প

Last Updated:

মে মাসের ১০ তারিখের পর থেকে রবিবার বন্ধ থাকতে পারে দেশের পেট্রোল পাম্পগুলি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মে মাসের ১০ তারিখ থেকে রবিবার বন্ধ থাকতে পারে দেশের পেট্রোল পাম্পগুলি ৷ রবিবার পেট্রোল পাম্পের মালিকরা জানিয়েছেন, সরকার ডিলারদের কমিশন বৃদ্ধির দাবি না মানলে তাহলে ১০ মে-র পর থেকে রবিবার করে তারা পেট্রোল পাম্প বন্ধ রাখবে ৷ পাশাপাশি তারা জানায় যে তাদের দাবি না মানা হলে প্রতিবাদে দিনে কেবল মাত্র ৮ ঘণ্টা খোলা থাকবে পাম্পগুলি ৷ ১০ মে কে ‘নো পার্চেস ডে’ হিসেবেই দেখাতে চাইছেন তারা ৷
advertisement

গত সাত বছরে তেল কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের রিটেলারদের কমিশন বৃদ্ধি  নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি ৷ অন্যদিকে, বিভিন্ন ক্ষেত্রে যেমন কর্মচারীদের মাইনে, পেট্রোল পাম্পের বিভিন্ন পরিষেবার খরচা বেড়ে যাওয়ায় তাদের লাভের মার্জিন অনেকটাই কমে গিয়েছে ৷ ফলে তাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

পেট্রোল ডিলার অ্যাসোসিয়েশনের সদস্য রবি শিন্ডে জানিয়েছেন, এর প্রতিবাদে তারা জানুয়ারি মাসে স্ট্রাইক ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ কিন্তু তেল কোম্পানিগুলির তরফে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ায় সেই সময় তারা স্ট্রাইক প্রত্যাহার করে নেয় ৷ কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ৷ তাই তারা বাধ্য হয়েছেন এই সিদ্ধান্ত নিতে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রত্যেক রবিবার এবার থেকে বন্ধ থাকতে পারে পেট্রোল পাম্প
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল