TRENDING:

Cyclone Tauktae: ঘূর্ণিঝড়ের দাপটে ডুবে গেল বার্জ, নিখোঁজ বহু মানুষ

Last Updated:

এরই মধ্যে টাউতের ধাক্কায় একটি বার্জ (Barge)ডুবে গেল মুম্বই উপকূলে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  ঘূর্ণিঝড় টাউতে দাপট দেখাতে শুরু করেছে৷ রাতেই বিপুল শক্তি নিয়ে গুজরাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় (Cyclone Tauktae)। মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, এখন কিছুটা হলেও শক্তি কমেছে ঘূর্ণিঝড়ের ৷ টাউটের এর জেরে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ২ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে ৷ এর আগে মহারাষ্ট্রের কোঙ্কনে ঘূর্ণিঝড়ের কারণে প্রাণ হারিয়েছেন ৬ জন ৷
advertisement

এরই মধ্যে টাউতের ধাক্কায় একটি বার্জ (Barge)ডুবে গেল মুম্বই উপকূলে৷ ২৭৩জন যাত্রী ও ক্রু ছিলেন তাতে৷ পি ৩০৫ (P 305)নামের বার্জটি থেকে ১৪৫জনকে উদ্ধার করা গেলেও ১২৭জন নিখোঁজ রয়েছেন৷ অন্যদিকে সাগর ভূষণ অয়েল রিগে আটকে পড়েছেন ১০১জন৷ উদ্ধারের কাজ চলছে৷ উদ্ধারের কাজের জন্য পাঠানো হয়েছে যুদ্ধজাহাজ আইএনএস তলওয়ার৷ অন্যদিকে পি ৩০৫ নামের বার্জের উদ্ধারকাজের জন্য কাজে লাগানো হয়েছে নৌবাহিনীর আইএনএস কোচি, আএনএস কলকাতা সহ ৪টি যুদ্ধজাহাজ৷ মুম্বইয়ের নৌসেনা ঘাঁটি থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে হেলিকপ্টার৷ আরও একটি বার্জ বিপদের মধ্যে পড়েছে৷ যার নাম গ্যাল কনস্ট্রাক্টর৷ এতে ১৩৭জন ছিলেন৷ একইভাবে বিপদের মুখে পড়েছে বার্জ এসএস৩৷ সেই বার্জে ১৯৫জন যাত্রী ও ক্রু রয়েছে৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

গতকাল রাত প্রায় ৯টার সময় গুজরাটে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ৷ এবং ঝড়ের তাণ্ডব চলতে থাকে প্রায় রাত ১২টা পর্যন্ত ৷ তবে এই সময় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন আধিকারিকরা৷ ঝড়ের দাপটে মহারাষ্ট্র ও গুজরাটের পাশাপাশি গোয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ গোয়ায় একদিন পরে আসবে বিদ্যুৎ ৷ রবিবার উপকূলবর্তী এলাকার উপর দিয়ে ঝড় যাওয়ার সময় প্রায় ৭০০ লাইট পোস্ট পড়ে গিয়েছে এবং ২০০-৩০০ট্রান্সফরমার উপড়ে গিয়ে বিপর্যস্ত বিদ্যু‍‍‍‍‍ৎ সরবরাহ ব্যবস্থা।সরকারের তরফে জানানো হয়েছে, রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় ১ দিন সময় লাগবে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Cyclone Tauktae: ঘূর্ণিঝড়ের দাপটে ডুবে গেল বার্জ, নিখোঁজ বহু মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল