TRENDING:

মোদিকে ফোন ওবামার, ভারত-মার্কিন সম্পর্ক মজবুত করার জন্য শুভেচ্ছা

Last Updated:

হোয়াইট হাউস ছাড়ার সময় এসে গিয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। ভারত ও আমেরিকা মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করায় ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ওবামা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওয়াশিংটন: বিদায় বেলায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করলেন বারাক ওবামা। হোয়াইট হাউস ছাড়ার সময় এসে গিয়েছে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করায় ভারতের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন ওবামা ৷
advertisement

হোয়াইট হাউস একটি বিবৃতিতে জানিয়েছেন, ফোনে ওবামা মোদিকে জানিয়েছেন প্রতিরক্ষা, পরমাণু এবং সামাজিক ক্ষেত্রে এই দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে ৷ পাশাপাশি এবছরের প্রজাতন্ত্র দিবসের জন্য আগাম শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ওবামা ৷

মার্কিন মুলুকের সঙ্গে অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত যে চুক্তি ভারতে হয়েছে সে বিষয়েও এদিন কথা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে ৷ মোদি ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর বারাক ওবামা তাকে ফোন করে আমেরিকা সফরের জন্য নিমন্ত্রণ জানিয়েছিলেন ৷

advertisement

সেপ্টম্বর ২০১৪ সালে হোয়াইট হাউসে ওবামা ও মোদির প্রথম সাক্ষাৎকার হয় ৷ এরপর প্রায় আটবার তাদের মধ্যে দেখে হয়েছে ৷ এর আগে কখনও  দুই দেশের নেতাদের মধ্যে এতবার দেখা হয়নি ৷ ইন্দো–মার্কিন কূটনৈতিক ইতিহাসে যা রেকর্ড।

সেরা ভিডিও

আরও দেখুন
উন্নয়ন তহবিলে গত ৫ বছরে মোট ৩.২০ কোটি, ২৫ হাজার মানুষের বাড়িতে উন্নয়ন পুস্তিকা! বিজেপি প্রার্থী কী করলেন?
আরও দেখুন

এশিয়ার বিষয়ক সহ সচিব নিশা দেসাই বিসওয়াল জানিয়েছেন, ‘দু’জনের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে ৷ একে অপরকে ও তাদের মূল্যবোধকে তারা সম্মান  শ্রদ্ধা করেন।’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মোদিকে ফোন ওবামার, ভারত-মার্কিন সম্পর্ক মজবুত করার জন্য শুভেচ্ছা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল