TRENDING:

এবার আপনার সোশ্যাল সাইটের উপরেও নজর রাখবে আয়কর বিভাগ

Last Updated:

সোশ্যাল সাইটে মগ্ন সকলে ৷ নতুন গাড়ি হোক বা দামি ঘড়ি ৷ সমস্ত কিছুর ছবিই আপলোড করছেন সোশ্যাল সাইটে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোশ্যাল সাইটে মগ্ন সকলে ৷ নতুন গাড়ি হোক বা দামি ঘড়ি ৷ সমস্ত কিছুর ছবিই আপলোড করছেন সোশ্যাল সাইটে ৷ বিদেশে ঘুরতে যাওয়ার ছবি আপলোড করে তাক লাগিয়ে দিয়েছেন তো বন্ধুদের ? কিন্তু কখনও ভেবে দেখেছেন এর জন্য সমস্যার মুখে পড়তে হতে পারে আপনাকে ৷ আয়কর দফতরের আধিকারিকরা সোজা গিয়ে হাজির হতে পারে আপনার বাড়ির দরজায় ৷ কারণ এবার থেকে সোশ্যাল সাইটেও আপনার উপর নজর রাখতে চলেছে আ?কর বিভাগের আধিকারিকরা ৷
advertisement

জানা গিয়েছে, কালো টাকার হদিশ পেতেই এমন পদক্ষেপ নিতে চলেছে আয়কর দফতর ৷ আগামী মাসে লঞ্চ করা হতে চলেছে প্রোজেক্ট ইনসাইট ৷ এর মাধ্যমে সোশ্যাল সাইটে থেকে তথ্য যোগার করে সেগুলি আপনার আয় ব্যায়ের সঙ্গে মিলিয়ে দেখা হবে ৷ যদি সোশ্যাল সাইটে দেওয়া তাদের জীবযাপন ও আয়কর বিভাগে দেওয়া আয়য়ের সঙ্গে না মেলে বা কোনও কারণে সন্দেহ জাগে তাহলে নোটিশ পাঠানো হবে সেই ব্যক্তির বাড়িতে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
আরও দেখুন

পাশাপাশি প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে ৷ যাতে একজন নাগরিকের সমস্ত আয় ও সম্পতির সঠিক হদিশ পাওয়া যায় ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার আপনার সোশ্যাল সাইটের উপরেও নজর রাখবে আয়কর বিভাগ