TRENDING:

গুলিবিদ্ধ হয়ে গভীর কুয়োয়, বেঁচে রইলেন যুবতী

Last Updated:

নভেম্বরের ২২ তারিখে ওই যুবতীকে অপহরণ করা হয়েছিল ৷ গুলিবিদ্ধ অবস্থায় নির্যাতিতাকে কুয়াের মধ্যে ফেলে যায় অপহরণকারীরা ৷ খোলা জমির মাঝখানে শুকিয়ে যাওয়ায় এই কুয়োয়, গুলিবিদ্ধ অবস্থায় গোটা এক রাত কাটিয়ে দেন মেয়েটি ৷ পরের দিন কুয়োর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক যুবক ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দুটো গুলি খেয়ে, ৩০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েও বেঁচে গেল এক যুবতী ৷ ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডায় ৷
advertisement

নভেম্বরের ২২ তারিখে ওই যুবতীকে অপহরণ করা হয়েছিল ৷ গুলিবিদ্ধ অবস্থায় নির্যাতিতাকে কুয়াের মধ্যে ফেলে যায় অপহরণকারীরা ৷ খোলা জমির মাঝখানে শুকিয়ে যাওয়ায় এই কুয়োয়, গুলিবিদ্ধ অবস্থায় গোটা এক রাত কাটিয়ে দেন মেয়েটি ৷ পরের দিন কুয়োর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক যুবক ৷ কুয়োর ভিতর থেকে ভেঁসে আসা একটি মহিলা কন্ঠ শুনতে পায় ৷ সামনে গিয়ে কুয়োর ভিতরে উঁকি মেরে দেখতেই চক্ষু চড়ক গাছ ৷ রক্তাত্ত অবস্থায় একটি মেয়ে কুয়ো থেকে তাকে উদ্ধার করার সাহায্য চাইছেন ৷ যুবকটি সঙ্গে সঙ্গে খবর দেন জমির মালিককে ৷ জমির মালিকের সঙ্গে গ্রামের মানুষরা ছুটে যায় ঘটনাস্থলে ৷ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় যুবতীকে ৷ খবর দেওয়া দয় পুলিশকে ৷ আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হাসপাতালের বেডে শুয়ে পুলিশকে পুরো ঘটনাটা জানিয়েছেন নির্যাতিতা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

নির্যাতিতা জানায়, ঘটনার দিন এক পরিচিত যুবক তাকে একটি গাড়িতে জোর করে ঠেলে ঢুকিয়ে দেয় ৷ সেই সময় গাড়িতে আরও দু’জন উপস্থিত ছিল ৷ মেরে ফেলার হুমকি দিয়ে একটি ফার্ম হাউসে নিয়ে যাওয়া হয় তাকে ৷ টানা ১২ দিন তিন জন মিলে তাকে ধর্ষণ করে বলে জানায় তিনি ৷ গত শনিবার তাকে বাড়িতে নিয়ে যাওয়ার আশ্বাস দেয় অভিযুক্তরা ৷ আবার গাড়িতে তোলা হয় যুবতীকে ৷ মাঝপথে গাড়ি থামালে যুবতী পালানোর চেষ্টা করেন ৷ সেই সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয় ৷ গুলি খেয়ে ৩০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় মেয়েটি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
গুলিবিদ্ধ হয়ে গভীর কুয়োয়, বেঁচে রইলেন যুবতী