TRENDING:

চলন্ত সেতু তৈরি করছে ভারত সরকার, ভিডিও দেখলে চোখ কপালে উঠবে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কিছুদিন আগেই খবরের শিরোনামে উঠে এসেছিল বগিবিল সেতুর নাম ৷ গুয়াহাটির এই ব্রিজটি দোতলা ৷ এমন সেতু এ দেশে আগে কখনও দেখা যায়নি ৷ এবার আরও একটি নতুন ধরনের সেতু তৈরিতে অনুমোদন দিল ভারত সরকার ৷
advertisement

সাধারণত যে কোনও ব্রিজই নির্দিষ্ট একটি জায়গায় স্থির থাকে ৷ কিন্তু এই ব্রিজ আবার চলন্ত ৷ নতুন এই ব্রিজের নাম পমবন ব্রিজ ৷ রামেশ্বরমের সঙ্গে মূল ভারতীয় ভূখণ্ডকে জুড়বে এই সেতু ৷ ১০৪ বছরের পুরনো পমবন সেতুটির পরিবর্তে নতুন এই সেতুটি বসানো হবে ৷ ভারতের রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে এটিই দেশের প্রথম ভার্টিকাল লিফ্ট ব্রিজ ৷ যে সেতুর উপর দিয়ে যাবে ট্রেন, নীচ দিয়ে যাবে জাহাজ ৷

advertisement

ভাবছেন নিশ্চয়ই কী ভাবে সেটা সম্ভব? আসলে এই সেতুতে রয়েছে ভার্টিকাল লিফ্ট ৷ আর এই লিফ্টের মাধ্যমেই সেতুর উপরের পাটাতনটি উপরের দিকে উঠে যায় ৷ সে সময় জাহাজ চলাচল করতে পারে ৷ আবার ট্রেন এলে সেই পাটাতনটি নেমে আসে নীচে ৷ তখন দিব্যি ট্রেনও চলে পমবন সেতু দিয়ে ৷ আরও ভাল করে সেতুটির কার্যকারিতা বুঝতে গেলে চোখ রাখুন ভিডিওতে ৷ রেলমমন্ত্রী পীযূষ গোয়েল নিজেই পমবন ব্রিজের একটি ভিডিও শেয়ার করছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

আগামী চার বছরের মধ্যেই সম্পূর্ণ তৈরি হয়ে যাবে এই সেতু ৷ রামেশ্বরম, পমবন দ্বীপ আর ধনুসকোডির মধ্যমে একাধিক রেলপথকে সংযুক্ত করবে এই সেতু ৷ ২ কিলোমিটার লম্বা এই সেতু তৈরিতে খরচ পড়বে ২৫০ টাকা ৷ ট্রেন চলে গেলে সেতুর ৬৩ মিটার লম্বা একটি অংশ উলম্ব লিফ্টের সাহায্যে উপরের দিকে উঠে যায় ৷ এতে রয়েছে সেন্সর টেকনোলজি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
চলন্ত সেতু তৈরি করছে ভারত সরকার, ভিডিও দেখলে চোখ কপালে উঠবে