TRENDING:

All Party Meeting on Afghanistan: মোদির নির্দেশ, আফগানিস্তান নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র

Last Updated:

রবিবারই কাবুল থেকে ১৬৮ জন যাত্রী নিয়ে ভারতে ফেরে বায়ুসেনার সি-১৭ বিমান৷ যাত্রীদের মধ্যে ১০৭জন ভারতীয় ছিলেন (All Party Meeting on Afghanistan)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: এই মুহূর্তে আফগানিস্তানে আটক ভারতীয়দের দেশে ফেরানোর কাজ চালাচ্ছে নয়াদিল্লি৷ দেশের নাগরিকদের পাশপাশি আফগান হিন্দু এবং শিখদেরও আশ্রয় দেওয়ার আশ্বাস দিয়েছে ভারত সরকার৷ শুধু তাই নয়, আফগানিস্তানে যাঁরা ভারতের বন্ধু হিসেবে পরিচিত, তাঁদেরকেও প্রয়োজনে সাহায্য করার কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আফগানিস্তানে উদ্ধারকাজের জন্য এখন কাবুল থেকে দিনে দু'টি বিমান চালানোর অনুমতি পেয়েছে ভারত৷
advertisement

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, 'আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদীয় নেতাদের অবগত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্দেশ দিয়েছেন৷ সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি এ বিষয়ে বিস্তারিত জানাবেন৷'

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি পৃথক একটি ট্যুইটে জানিয়েছেন, আগামী ২৬ অগাস্ট সকাল ১১টায় সর্বদলীয় বৈঠক হবে৷ তিনি জানিয়েছেন, সব দলের নেতাদের সামনে আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর৷ ই মেলের মাধ্যমেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে আমন্ত্রণ পাঠানো হচ্ছে৷

advertisement

সংসদের বাদল অধিবেশন শুরুর আগেই কেন্দ্রীয় সরকার চিন সীমান্ত সহ দেশের সীমান্ত এলাকাগুলির পরিস্থিতি নিয়ে সব রাজনৈতিক দলের নেতাদের অবগত করেছিল মোদি সরকার৷ মূলত চিন সীমান্তের পরিস্থিতির কথাই তুলে ধরা হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

রবিবারই কাবুল থেকে ১৬৮ জন যাত্রী নিয়ে ভারতে ফেরে বায়ুসেনার সি-১৭ বিমান৷ যাত্রীদের মধ্যে ১০৭জন ভারতীয় ছিলেন৷ যাত্রীদের মধ্যে আফগানিস্তানের দুই শিখ সাংসদও ছিলেন৷ এর পাশাপাশি তাজিকিস্তানের রাজধানী দুশানবে এবং কাতারের দোহা হয়ে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং ভিস্তারার বিমানে ভারতে ফেরেন আফগানিস্তানে বসবাসকারী আরও বেশ কিছু ভারতীয়৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
All Party Meeting on Afghanistan: মোদির নির্দেশ, আফগানিস্তান নিয়ে বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল