TRENDING:

গরুর মাংস বিক্রির অপরাধে গণপ্রহার প্রবীণ সংখ্যালঘু বিক্রেতাকে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: গরুর মাংস বিক্রি করার অপরাধ ! রাস্তায় ফেলে পেটানো হল ৬৮ বছরের এক সংখ্যালঘু বিক্রেতাকে ৷ শুধু তাই-ই নয় ৷ জোর করে শুয়োরের মাংস খেতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ প্রবীণ বিক্রেতার ৷
advertisement

ঘটনাটি ঘটেঠছে অসমের বিশ্বনাথ জেলায় ৷ গত রবিবার রাতে ঘটনাটি ঘটে ৷ গোটা ঘটনাটির একটি ভিডিও-ও প্রকাশ্যে এসেছে ৷ যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ৷ ভিডিও-টিতে দেখা যাচ্ছে, একদল যুবক ওই বিক্রেতার উপর অত্যাচার চালাচ্ছে ৷ রাস্তায় হাঁটু মুড়ে বসে রীতিমত হাতজোড় করে প্রাণভিক্ষে করছেন ওই বিক্রেতা ৷ কিন্তু তা স্বত্ত্বেও হুঁশ ফিরছে না কারোওর ৷

advertisement

পুলিশ সূত্রে খবর, ওই বিক্রেতার নাম শৌকত আলি ৷ বাংলাদেশের বাসিন্দা শৌকত ৷ তাঁর নিজের কাছে গরু বিক্রি করার লাইসেন্সও রয়েছে ৷ তা স্বত্ত্বেও কেন এভাবে গণপিটুনির শিকার হতে হল তাঁকে ? সেটি নিয়ে উঠছে প্রশ্ন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন শৌকত ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে আটক করেছে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাঁদের ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
গরুর মাংস বিক্রির অপরাধে গণপ্রহার প্রবীণ সংখ্যালঘু বিক্রেতাকে