TRENDING:

টুইট করে জয়ের শুভেচ্ছা জানালেন মোদি, ধন্যবাদ জানালেন কেজরিওয়াল

Last Updated:

মোদি সারাদিন চুপই ছিলেন৷ কিছু লেখেননি অমিত শাহও৷ সন্ধ্যে সাড়ে ছ’টায় টুইটারে ঠিক দু’লাইনে শুভেচ্ছা বার্তা দিয়ে কাজ সারলেন নরেন্দ্র মোদি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়া দিল্লি: দিল্লি এখন মাফলার ম্যানের ম্যাজিক দেখছে৷ কয়েকদিন আগেই লোকসভা ভোটে এই দিল্লি থেকেই বিজেপির পক্ষে রায় দিয়েছিলেন সাধারণ মানুষ৷ তখন তল পায়নি আপ৷ কিন্তু ২০২০ বিধানসভা নির্বাচনে যেন তল পেল না বিজেপি৷ ৭০ আসনের মধ্যে সিংহভাগ আসনে জয় পাকা করে ফেলল আপ৷ তারপর সমস্ত বিরোধী পক্ষের তাবড় নেতারা শুভেচ্ছা জানালেন কেজরিওয়ালকে৷ মোদি সারাদিন চুপই ছিলেন৷ কিছু লেখেননি অমিত শাহও৷ সন্ধ্যে সাড়ে ছ’টায় টুইটারে ঠিক দু’লাইনে শুভেচ্ছা বার্তা দিয়ে কাজ সারলেন নরেন্দ্র মোদি৷ তিনি লিখলেন, ‘আপ ও অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি বিধানসভা নির্বাচনে ভাল ফল করার জন্য শুভেচ্ছা৷ দিল্লির সাধারণ মানুষের সমস্ত আশা আকাঙ্খা পূরণে তাঁরা সাফল্য পান সেই কামনা করি৷
advertisement

এরপরেই মোদিকে টুইটারেই জবাব দিয়েছেন কেজরিওয়াল৷ তিনি লিখেছেন, ‘ধন্যবাদ স্যার৷ আমি কেন্দ্রের সঙ্গে যৌথ ভাবে আমাদের রাজধানীকে পৃথিবীর অন্যতম সেরা শহরে পরিণত করতে চাই৷’

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
টুইট করে জয়ের শুভেচ্ছা জানালেন মোদি, ধন্যবাদ জানালেন কেজরিওয়াল
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল