TRENDING:

Death of a Model: র‌্যাম্পে হাঁটার সময় লোহার পিলার ভেঙে মর্মান্তিক মৃত্যু তরুণী মডেলের

Last Updated:

Death of a Model: পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় ফ্যাশন শো-এর উদ্যোক্তা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা : লোহার স্তম্ভের আঘাতে মর্মান্তিক মৃত্যু তরুণী মডেলের৷ রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নয়ডায়৷ পুলিশ জানিয়েছে নিহত বংশিকা চোপড়া নয়ডার সেক্টর ১৬-এ এলাকায় ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিওতে মার্জার সরণিতে হাঁটছিলেন৷ তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মঞ্চে আলোর ব্যবস্থাপনার জন্য ওই লোহার পিলার লাগানো হয়েছিল৷ আচমকাই সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চের উপর৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বংশিকার৷ দুর্ঘটনায় আহত হয়েছেন ববি রাজ নামে আর এক যুবক৷ স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় ফ্যাশন শো-এর উদ্যোক্তা-সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে৷ বংশিকার মৃত্যু সংবাদ তাঁর পরিবারের সদস্যদের জানানো হয়েছে৷ তাঁর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য৷

ফ্যাশন শো-এর উদ্যোক্তা ছাড়াও গ্রেফতার করা হয়েছে আলোর ব্যবস্থা করার কাজে যুক্ত চার জনকে৷ পুলিশ জানিয়েছে কোনও রকম অনুমতি ছাড়াই ওই ফ্যাশন শো-এর আয়োজন করা হয়েছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নয়ডার মডেলিং দুনিয়ায়৷ পুলিশ জানিয়েছে এই ঘটনার তদন্ত করা হবে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Death of a Model: র‌্যাম্পে হাঁটার সময় লোহার পিলার ভেঙে মর্মান্তিক মৃত্যু তরুণী মডেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল