TRENDING:

আত্মহত্যার ফেসবুক লাইভ! 2K ভিউজ-শেয়ার, কেউ পুলিশ ডাকল না

Last Updated:

নির্মম ঘটনাটির সাক্ষী গুরগাঁওয়ের পাতৌডি গ্রাম৷ বছর ২৭-এর যুবক অমিত চৌহান মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ ফেসবুক লাইভ শুরু করেন৷ তাঁর স্ত্রী তখন বাড়িতে ছিলেন না৷ লাইভে অমিত জানিয়ে দেন, তিনি এখন আত্মহত্যা করবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুরগাঁও: সিলিং ফ্যানে কাপড়টি বাঁধলেন৷ টেনে দেখে নিলেন শক্ত হয়েছে কিনা৷ তারপর কিছু একটা বললেন৷ খানিক্ষণ বলার পর কাপড়ের ফাঁসে মাথা ঢুকিয়ে দিয়ে ঝুলে পড়লেন৷ ফেসবুক লাইভে ২০০০ মানুষ একই সময়ে দেখলেন সেই আত্মহত্যা৷ কারও মনে হল না, পুলিশে খবর দিয়ে যুবকটিকে বাঁচাই৷
advertisement

আরও পড়ুন: লাইভ ফেসবুকে আত্মহত্যা ! চুপচাপ দেখলেন ২৭৫০ জন

নির্মম ঘটনাটির সাক্ষী গুরগাঁওয়ের পাতৌডি গ্রাম৷ বছর ২৭-এর যুবক অমিত চৌহান মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ ফেসবুক লাইভ শুরু করেন৷ তাঁর স্ত্রী তখন বাড়িতে ছিলেন না৷ লাইভে অমিত জানিয়ে দেন, তিনি এখন আত্মহত্যা করবেন৷ দর্শক সংখ্যা একলাফে হাজার ছাড়িয়ে যায় খানিক্ষণের মধ্যেই৷ লোকজন ভিডিয়ো শেয়ার করতে শুরু করেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

এক ঘণ্টার মধ্যে সিলিং ফ্যানে কাপড় জড়িয়ে ঝুলে আত্মহত্যা করেন অমিত৷ প্রতিবেশীরা জানিয়েছেন, অমিত তাঁর স্ত্রীর সঙ্গে প্রতিদিনই ঝগড়া করতেন৷ এমনকী পাড়ার লোকজনদের সঙ্গেও তিনি খারাপ ব্যবহার করতেন৷ পুলিশ জানিয়েছে, ফেসবুক লাইভেই চরম পদক্ষেপটি করেছেন অমিত৷ অমিতের পরিবার জানিয়েছে, এই আত্মহত্যার জন্য কেউ দায়ী নন৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আত্মহত্যার ফেসবুক লাইভ! 2K ভিউজ-শেয়ার, কেউ পুলিশ ডাকল না