TRENDING:

বাইক পিষে দিয়ে বেরিয়ে গেল ট্রেন, অল্পের জন্য রক্ষা আরোহীর; ভিডিও ভাইরাল

Last Updated:

৩০ সেকেন্ডের এই CCTV ফুটেজ দেখলে যে কেউ আঁতকে উঠবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাজামুন্দ্রি: ভাগ্যের জোরে প্রাণ বাঁচল। ট্রেন আসছে। ততক্ষণে গেটও বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু নিয়ম ভেঙে তাড়াহুড়ো করে রেললাইন পার করার চেষ্টা করছিলেন। একটুর জন্য বেঁচে গেলেন অন্ধ্রপ্রেদেশের এক বাসিন্দা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিও।
advertisement

দুর্ঘটনাটি অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরির রাজামুন্দ্রির। ৩০ সেকেন্ডের এই CCTV ফুটেজ দেখলে যে কেউ আঁতকে উঠবেন। আরোহী বেঁচে গেলেও, এদিক-ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাইকের ধ্বংসাবশেষ। ভিডিওটিতে দেখা যাচ্ছে, গেট বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তা-ও কয়েকজন পায়ে হেঁটে রেললাইন পার করছেন। এমন সময়ে একজন বাইক-আরোহী রেললাইন পার করার চেষ্টা করেন। রেলের নিরাপত্তা আইন ভেঙেই তাড়াহুড়ো করে লাইন পেরোচ্ছিলেন তিনি। কিন্তু সেই সময়ে ঝড়ের গতিতে ট্রেন চলে আসে। বেগতিক দেখে ব্রেক কষতে যান আরোহী। কিন্তু নিয়ন্ত্রণ হারান। লাইনের উপর পড়ে যায় বাইক। সাত-পাঁচ না ভেবে বাইক ছেড়ে পালিয়ে আসেন ওই আরোহী। আর অল্পের জন্য প্রাণে বেঁচে যান। যদিও বাইকটি ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে।

advertisement

ইতিমধ্যেই ভাইরাল হয়েছে CCTV ফুটেজটি। বাইক-আরোহীর এই রকম দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তে ক্ষুব্ধ মানুষজন। একাংশের কথায়, এর জেরে বড়সড় দুর্ঘটনা ঘটে যেত। বহু মানুষের প্রাণ যেতে পারত। YouTube ভিডিওটির কমেন্ট সেকশনেও একই বিষয় স্পষ্ট হয়েছে। YouTube ব্যবহারকারীদের একাংশের কথায়, ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন ওই বাইক-আরোহী। কোনও রকম চোট পাননি। তবে সেফটি ওয়ার্নিং না মেনে এই ধরনের কার্যকলাপ অত্যন্ত নিন্দনীয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

এক ব্যবহারকারীর কথায়, ভাগ্যিস, গাড়ির পেট্রোল ট্যাঙ্ক বিস্ফোরণ করেনি। ট্রেনের সঙ্গে ধাক্কায় বাইকটি পুরো টুকরো টুকরো হয়ে গিয়েছে। যদি ট্যাঙ্ক বিস্ফোরণ করত, তাহলে একটি বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। একাধিক মানুষ জখম হত। অনেকের প্রাণ যেতে পারত। গেট নামার পরেও রেলওয়ে ট্র্যাক পেরোনোর চেষ্টা করাটা মূর্খামি ছাড়া আর কিছু নয়। একজন খানিকটা ক্রুদ্ধ হয়ে লিখেছেন, বাইক-আরোহীর সঙ্গে একদম ঠিক হয়েছে । বাইক একদম টুকরো টুকরো হয়ে গিয়েছে। জীবনে একটা বড়সড় শিক্ষা পেয়েছেন তিনি। যদি ধৈর্য ধরে গেটের কাছে অপেক্ষা করতেন, তাহলে বাইকটিও অক্ষত থাকত। তবে বাইক ছেড়ে দিয়ে পালিয়ে এসে বুদ্ধিমানের মতো কাজ করেছেন। বাইক বাঁচাতে গেলে প্রাণটাই চলে যেত!

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাইক পিষে দিয়ে বেরিয়ে গেল ট্রেন, অল্পের জন্য রক্ষা আরোহীর; ভিডিও ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল