TRENDING:

চারতারা হোটেলের পার্কিং থেকে চুরি অডি গাড়ি

Last Updated:

শনিবার রাত ১০ নাগাদ রাজধানীর একটি চারতারা হোটেলের সিসিটিভিতে দেখা গেল এক ব্যক্তিকে পার্কিং লটের দিকে হেঁটে যেতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শনিবার রাত ১০ নাগাদ রাজধানীর একটি চারতারা হোটেলের সিসিটিভিতে দেখা গেল এক ব্যক্তিকে পার্কিং লটের দিকে হেঁটে যেতে ৷ এর কয়েক মিনিট পর বিলাসবহুল একটি সাদা অডি Q7 গাড়ি চালিয়ে বেড়িয়ে যায় সে ৷ কিন্তু সমস্যা ছিল একটাই ৷ গাড়িটি তার ছিল না ৷
advertisement

অডি গাড়িটি অর্জুন গার্গ নামে এক ব্যবসায়ীর ৷ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি হোটেল থেকে চুরি যায় গাড়িটি ৷

ব্যবসায়ীর পরিবার জানিয়েছেন, ঘটনার দিন ৮:৩০ নাগাদ তারা ওই হোটেলে পরিবারের সদস্যদের সঙ্গে ডিনার করতে গিয়েছিলেন ৷ রাত ১০:১৫ নাগাদ পাকির্য়ে গিয়ে তাদের গাড়ি নিয়ে আসতে বললে গাড়ির চাবি খুঁজে পাওয়া যায়না ৷

advertisement

হোটেল কর্তপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয় যে গাড়িটি পার্কিয়েই রয়েছে ৷

প্রায় দু’ঘণ্টা পর তাদের জানানো হয় যে তাদের গাড়ি চুরি হয়ে গিয়েছে ৷

হোটেলের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখছে পুলিশ ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ৯:৪৫ নাগাদ এক ব্যক্তি ফোনে কথা বলতে বলতে হোটেলের লবির দিকে যান ৷ ১৫ মিনিট পর যে কাউন্টারে গাড়ির চাবি রাখা থাকে সেখানে গিয়ে অডি গাড়ির চাবি নিয়ে গাড়ি চালিয়ে বেড়িয়ে যান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

অর্জুন গার্গ তার বয়ানে জানিয়েছেন, ‘আমাদের এফআইআরএ আমরা হোটেলের ম্যানেজারের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি ৷ তবে তারা যদি গাড়ি চুরি হওয়ার কথা তাড়াতাড়ি জানাতো তাহলে আমরা পুলিশে খবর দিতে পারতাম ৷ এবং গাড়িটি উদ্ধার করাও সম্ভব হত ৷’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
চারতারা হোটেলের পার্কিং থেকে চুরি অডি গাড়ি