TRENDING:

দেশজুড়ে ১টি আসন পেয়েই সন্তুষ্ট বামপন্থীরা, কেরলের একমাত্র জয়ই ভরসা !

Last Updated:

Lok Sabha Election Result 2019 Live Updates: দেশজুড়ে ১টি আসন পেয়েই সন্তুষ্ট বামপন্থীরা, কেরলের একমাত্র জয়ই ভরসা !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুঅনন্তপুরম: দেশের মধ্যে কেরল, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় সবচেয়ে শক্তিশালী ঘাঁটি ছিল বামেদের ৷ এরমধ্যে কেরলে এখন শাসকদলের ভূমিকায় রয়েছে কাস্তে-হাতুড়ি ৷ তবে, দক্ষিণ ভারতের এই রাজ্যে লোকসভা নির্বাচনে কার্যত মুখ থুবড়ে পড়ল বামেরা ৷
advertisement

সারা দেশে বিজেপি জাঁকিয়ে বসলেও দক্ষিণের দুই রাজ্য কেরল এবং তামিলনাড়ুতে বিশেষ গতি করতে পারল না বিজেপি ৷ ২০ লোকসভা আসনের কেরলে সব আসনেই এগিয়ে কংগ্রেসের নেতৃত্বে ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট ৷ সকালের দিকে কেরলের একটি আসনে এগিয়েছিল বিজেপি ৷ পাথানমথিত্তা আসনটি বেশ তাত্‍‌পর্যপূর্ণ ৷ এখানেই রয়েছে সবরীমালা মন্দির ৷ পরে এই আসনটিতে পিছিয়ে যায় বিজেপি ৷ এলডিএফ মাত্র ১টা ভোট নিজেদের দখলে আনতে পেরেছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

রেকর্ড সংখ্যা নিয়ে জয়ের পথে কংগ্রেস ৷ কেরলের ২০টি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে- কাসারগড়, কন্নৌর, ভাদাকারা, ওয়াইনাড, কোজিকোড়ে, মালাপুরম, পুন্নানি, পালাক্কাড়, আলাথুর, ত্রিশূর, চালাক্কুডি, এরনাকুলাম, ইড্ডুকি, কোট্টিয়াম, আলাপ্পুজা, মাভেলিক্কারা, পাথানামথ্থিতা, কোল্লাম, অত্তিঙ্গাল এবং তিরুঅনন্তপুরম ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
দেশজুড়ে ১টি আসন পেয়েই সন্তুষ্ট বামপন্থীরা, কেরলের একমাত্র জয়ই ভরসা !