TRENDING:

Kerala: নতুন মায়েদের জন্য কেরলে ওয়ার্ক ফ্রম হোম, ঘোষণা বিজয়ন সরকারের, তৎপর স্বাস্থ্যমন্ত্রী

Last Updated:

Kerala Orders WFH | উদ্বেগ বাড়ছে কেরলে ৷ দু’বছর বা তার নীচে সন্তান রয়েছে এমন মায়েদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে তৎপর কেরল সরকার৷ চালু ওয়ার্ক ফ্রম হোম ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তিরুঅনন্তপুরম: কেরলে (Kerala) ফের নতুন কোভিড বিধি৷ অভিনব এই বিধিতে পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan)সরকার জানিয়েছে, দু’বছরের নিচে যাদের সন্তানদের বয়স সেইসব মা, ক্যানসার বা অন্য গুরুতর অসুস্থ রোগীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের ( Work From Home) ব্যবস্থা করেছে কেরল৷ পাশাপাশি কোভিড প্রোটোকল মানা হবে দোকান, শপিং মল, ট্যুরিস্ট স্পট, পার্ক এবং সমুদ্রসৈকতে ৷
File Photo
File Photo
advertisement

গত আড়াই বছরে দেশ জোড়া পরিস্থিতি বদলে গিয়েছে অনেকটাই ৷ পাল্টে গিয়েছে সামগ্রিক ছবি৷ রোজ সকালে ঘুম থেকে উঠে আলগোছে চুলটা বেঁধে নিয়ে প্রথমে রান্না৷ টিফিন গুছনো৷ নিজের, বাকিদের৷ সন্তানের স্কুল যাওয়ার বন্দোবস্ত করে তড়িঘড়ি দৌড়নো অফিসের পথে৷ কখনও শিশু বাড়িতে, মা ছুটছেন অফিসের পথে৷ জানলার গরাদে হয়তো মুখ ঠেকিয়ে বসে আছে ছোট শিশু৷ যেন বলছে, 'যেতে আমি দেব না তোমায়৷' মা যেন বলছেন, 'কিন্তু হায় তবু যেতে দিতে হয়৷' সে সব দিন পার হয়েছে অনেকদিনই ৷ অতিমারি মুহূর্তের মধ্যে উল্টে দিয়েছে যাপন৷ যেন কোনও এক ভয়, কোনও ভীতি কিংবা কোনও অশরীরী শক্তি শিকল পরিয়েছে পায়ে৷ টেনে দিয়েছে লক্ষণ রেখা৷ যার বাইরে পা রাখলেই সমূহ বিপদ৷ এই ভয় আবালবৃদ্ধবণিতার৷ এই ভয় থেকেই উঠে এসেছে বাড়ি বসে কাজের ধারণা৷ সময়টা অনেকটাই৷ মানুষ ধীরে ধীরে আকৃষ্ট হচ্ছে ওয়ার্ক ফ্রম হোমে৷ অভ্যস্তও হচ্ছে বই কী! শিশুরাও স্বাচ্ছন্দ্য অনলাইন পড়াশোনায়৷ হ্যাঁ, মুখ হয়তো ভার৷ হয়তো টিফিন ভাগ হয় না অনেকদিন৷ হয়তো ক্লাস মনিটর হয়ে দাদাগিরি ফলানো বন্ধ, কিন্তু বিকল্প আর আছেটাই বা কী!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড় দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর গ্রাম! উত্তরবঙ্গের বুকে নতুন বেড়ানোর জায়গা
আরও দেখুন

প্রথম বা দ্বিতীয় ঢেউকে অনেকদিনই ছাপিয়ে গিয়েছে মহামারির তৃতীয় ঢেউ৷ আগের বার যেটা ছিল ভয়, এবার সেটাই হয়েছে বাস্তব৷ কেরলে সংক্রমণ রেকর্ড গড়েছে ৷ আক্রান্তদের অনেকে ডেল্টা ভ্যারিয়েন্টেও আক্রান্ত ৷ বাদ যায়নি কোনও স্তরই ৷ চাপ পড়েছে স্বাস্থ্যব্যবস্থার উপরেও৷ এই মুহূর্তে কেরলের জেলাগুলিকে তিনভাগে ভাগ করা হয়েছে৷ প্রথম শ্রেণিভুক্ত জেলাগুলিতে সর্বোচ্চ ৫০ জন মানুষ সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক সমাবেশে জমায়েত করতে পারে৷ দ্বিতীয় শ্রেণিভুক্ত জেলাগুলিতে কোনওরকম জমায়েত করা যাবে না ৷ একমাত্র বিয়েবাড়ি বা শ্রাদ্ধানুষ্ঠানের ক্ষেত্রে মাত্র ২০ জন অংশগ্রহণ করতে পারেন৷ এই মুহূর্তে তৃতীয় শ্রেণির আওতায় কোনও জেলাকে রাখা হয়নি৷ সংক্রমণের হার দেখে সেই বিষয়টি ঠিক করা হবে৷ সেক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণি বাদ দিয়ে সমস্ত ক্লাস অনলাইন হবে৷ কেরলের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Veena George) ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala: নতুন মায়েদের জন্য কেরলে ওয়ার্ক ফ্রম হোম, ঘোষণা বিজয়ন সরকারের, তৎপর স্বাস্থ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল