TRENDING:

Kamala Pasand Housewife Death Update: বোনকে মারত শাশুড়ি, স্বামীর অবৈধ সম্পর্ক! পান মশলা নির্মাতার পুত্রবধূর মৃত্যুর পর অভিযোগ ভাইয়ের

Last Updated:

তদন্তে নেমে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে৷ সেখানেও দীপ্তির স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কথা উল্লেখ করে গিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কমলা পসন্দ এবং রাজশ্রী পান মশলা নির্মাণকারী সংস্থার কর্ণধার কমল কিশোর চৌরাসিয়ার পুত্রবধূর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড়৷ মৃত দীপ্তি চৌরাসিয়ার (৪০) ভাই অভিযোগ করলেন, শ্বশুরবাড়িতে তাঁর বোনকে মারধর করা হত৷ শুধু তাই নয়, দীপ্তির স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কও ছিল বলে অভিযোগ করেছেন মৃতার ভাই৷
দিল্লিতে উদ্ধার হয় দীপ্তি চৌরাসিয়ার ঝুলন্ত দেহ৷
দিল্লিতে উদ্ধার হয় দীপ্তি চৌরাসিয়ার ঝুলন্ত দেহ৷
advertisement

মঙ্গলবার বিকেলে দিল্লির বসন্ত বিহার এলাকায় দীপ্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ কমল কিশোরের বড় ছেলে হরপ্রীত চৌরাসিয়ার সঙ্গে ২০১০ সালে বিয়ে হয়েছিল দীপ্তির৷ তাঁদের একটি ১৪ বছরের ছেলেও রয়েছে৷ সম্প্রতি হরপ্রীত দক্ষিণ ভারতীয় এক অভিনেত্রীকে দ্বিতীয় বার বিয়ে করেছেন বলে খবর৷ স্বামীর দ্বিতীয় বিয়ের খবর পাওয়ার পর মানসিক অবসাদ থেকেই দীপ্তি আত্মঘাতী হয়েছেন বলে খবর৷

advertisement

সূত্রের খবর, তদন্তে নেমে পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে৷ সেখানেও দীপ্তির স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার কথা উল্লেখ করে গিয়েছেন৷

সংবাদসংস্থা এএনআই-কে দীপ্তির দাদা ঋষভ অভিযোগ করেন, ওরা আমার বোনকে মারধর করত৷ আমার বোনের শাশুড়ি ওকে মারধর করত৷ আমরা বোনকে নিয়ে কলকাতা ফিরে এসেছিলাম৷ কিন্তু ওরা হাতজোড় করে বলেছিল আমার বোনকে মেয়ের মতো রাখবে৷ তার পরে ওরা বোনকে নিয়ে গিয়েছিল৷ তখন মামলাও চলেছিল৷ এর পরেও আমার বোনের উপরে অত্যাচার চলতে থাকে৷ আমার বোনের স্বামীও আবার বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল৷ আমার বোন ফোনে আমাদের সব জানাত৷ এই সমস্ত চাপে আমার বাবার ব্রেন স্ট্রোক হয়ে যায়৷ এত নির্যাতন সহ্য করতে করতে আমার বোন শেষ হয়ে গিয়েছিল৷ আমার বোন আত্মহত্যা করেছে নাকি ওকে মেরে ফেলেছে আমি জানি না৷ আমার ভগ্নীপতিও আমার বোনকে মারধর করত৷ আমার বোনের স্বামী ওকে মারধরও করত৷

advertisement

যদিও দীপ্তির ভাইয়ের সঙ্গে থাকা আইনজীবী দাবি করেন, এই দুর্ভাগ্যজনক ঘটনার পর দুই পরিবারই একজোট হয়ে রয়েছে৷ বোনকে হারানোর মানসিক যন্ত্রণা থেকেই দীপ্তির ভাই এই ধরনের অভিযোগ করছেন বলেও দাবি করেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

কমলা পসন্দ পান মশলার ব্যবসা কানপুর, দিল্লি, কলকাতা এবং মুম্বইয়ে ছড়িয়ে রয়েছে৷ কমলা পসন্দ সংস্থার মালিক কমল কিশোর চৌরাসিয়া৷ কানপুরের ফিল্ডখানা এলাকা থেকে নিজের ব্যবসা শুরু করেছিলেন কমল কান্ত চৌরাসিয়া৷ ৪০-৪৫ বছর আগে ছোট গুমটি দোকান থেকে খুচরো পান মশলা বিক্রি করতেন তিনি৷ সেখান থেকে শুরু করে আজ তাঁর সংস্থার কয়েকশো কোটি টাকার লেনদেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kamala Pasand Housewife Death Update: বোনকে মারত শাশুড়ি, স্বামীর অবৈধ সম্পর্ক! পান মশলা নির্মাতার পুত্রবধূর মৃত্যুর পর অভিযোগ ভাইয়ের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল