TRENDING:

Jammu Kashmir terror attack: শরীর ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিদের গুলি, তীর্থযাত্রীদের বাঁচাতে শেষ চেষ্টা করেছিলেন জম্মু কাশ্মীরের বাসচালক

Last Updated:

শেষ পর্যন্ত অবশ্য আর বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি জম্মু কাশ্মীরের রেয়াসি জেলায় জঙ্গি হামলার কবলে পড়া তীর্থযাত্রী বোঝাই ওই বাসটির চালক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জম্মু: শরীর ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিদের গুলি৷ তবু বাস থামাননি তিনি৷ চেষ্টা করেছিলেন কোনওক্রমে বাসটি চালিয়ে নিরাপদ কোনও জায়গায় পৌঁছে দেওয়ার৷ যাতে যাত্রীদের অন্তত প্রাণ রক্ষা করা যায়৷
জঙ্গি হামলার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি৷
জঙ্গি হামলার পর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি৷
advertisement

শেষ পর্যন্ত অবশ্য আর বাসের নিয়ন্ত্রণ রাখতে পারেননি জম্মু কাশ্মীরের রেয়াসি জেলায় জঙ্গি হামলার কবলে পড়া তীর্থযাত্রী বোঝাই ওই বাসটির চালক৷ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে ওই বাসটি৷ জঙ্গি হামলার এই ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১০ জনের৷ তাঁদের মধ্যে রয়েছেন বাসটির চালক দাসানু রাজবাগ এবং বাসটির কন্ডাক্টরও৷ জানা গিয়েছে তীর্থ বোঝাই বাসটি কাটরার বৈষ্ণোদেবী মন্দিরের দিকে যাচ্ছিল৷ সেই সময় পোনি এলাকার টেরিয়াথ গ্রামে বাসটি লক্ষ্য করে বেপরোয়া গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷

advertisement

আরও পড়ুন: ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে!’ তিন বছরেই মোহভঙ্গ তৃণমূল বিধায়কের, ফেসবুকে বিস্ফোরক পোস্ট

এই ঘটনার পরই জম্মু কাশ্মীরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে৷ হামলাকারী জঙ্গিদের তল্লাশিও শুরু হয়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরাও৷ ড্রোন উড়িয়েও জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি৷

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চালক গুলিবিদ্ধ হওয়ার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারায়৷ মনে করা হচ্ছে, গুলি লাগার পরেও যে কোনও ভাবে বাসটি চালিয়ে কিছু দূর নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন দাসানু রাজবাগ৷ কিন্তু তাঁর সেই চেষ্টা সফল হয়নি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজ শুরু করে পুলিশ এবং নিরাপত্তাবাহিনী৷ উদ্ধারকাজ শেষ হলেও সব মৃতদের পরিচয় এখনও পাওয়া যায়নি৷ পরিস্থিতির উপরে নজর রাখার জন্য জম্মু কাশ্মীরের উপরাজ্যপালকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানিয়েছেন, যাঁরা এই হামলা চালিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Jammu Kashmir terror attack: শরীর ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিদের গুলি, তীর্থযাত্রীদের বাঁচাতে শেষ চেষ্টা করেছিলেন জম্মু কাশ্মীরের বাসচালক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল