TRENDING:

ঠিক হল বিয়ের তারিখ, সাতপাকে বাঁধা পড়ছেন মুকেশ কন্যা ইশা ও পিরামল পুত্র আনন্দ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ছেলে আকাশের সঙ্গে মেয়ে ইশা আম্বানিরও বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন মুকেশ আম্বানি। পাত্র পিরামল গোষ্ঠীর প্রধান অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামল ৷ ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানির মেয়ে ইশা। এমনটা আগেই ঠিক ছিল ৷ আম্বানি পরিবার প্রথম বিয়ের কার্ডটি নিয়ে গিয়েছিলেন মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে। এবার আনুষ্ঠানিক ভাবে বিয়ের তারিখ ঘোষণা করলেন মুকেশ এবং নীতা আম্বানি ৷ আগামী ১২ ডিসেম্বর মুম্বইয়ে আম্বানিদের বাড়িতেই হবে বিয়ের অনুষ্ঠান ৷ ভারতীয় রীতি-নীতি এবং সংস্কৃতি মেনেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে আম্বানি পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে ৷
advertisement

Anand Piramal and Isha Ambani

সেরা ভিডিও

আরও দেখুন
লুঙ্গি পড়ে মাথায় করে আনলেন ইট, ঘাম ঝরছে দরদর করে! এই 'দিনমজুরকে' দেখে চমকে গেল সবাই
আরও দেখুন

এর পাশাপাশি বিয়ের ঠিক আগের উইকেন্ডে আম্বানি ও পিরামল পরিবার তাঁদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে রাজস্থানের উদয়পুরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ সেখানে স্থানীয় শিল্পীদের পারফরম্যান্সের পাশাপাশি স্থানীয় রাজস্থানি সংস্কৃতির প্রদর্শন হবে ৷ ইশা এবং আনন্দকে তাঁদের নতুন জীবনের জন্য দুই পরিবারের পক্ষ থেকেই শুভেচ্ছা জানানো হয়েছে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ঠিক হল বিয়ের তারিখ, সাতপাকে বাঁধা পড়ছেন মুকেশ কন্যা ইশা ও পিরামল পুত্র আনন্দ