TRENDING:

'অমিতাভকে রাজনীতিতে এনো না', মৃত্যুর আগে রাজীবকে সতর্ক করেছিলেন ইন্দিরা গান্ধি

Last Updated:

রাজনীতি ও বলিউডের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ৷ বহু অভিনেতা-অভিনেত্রীরাই যোগ দিয়েছেন রাজনীতিতে ৷ এরমধ্যে অমিতাভের নাম উল্লেখযোগ্য ৷ নেহরু পরিবাররে সঙ্গে তাঁর যোগ ছিল অনেকদিনেরই ৷ তবে সে সব আজ অতীত ৷ রশিদ কিদওয়াই-এর বই 'নেতা-অভিনেতা: বলিউড স্টার পাওয়ার ইন ইন্ডিয়ান পলিটিক্স'-এ এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পারিবারিক বন্ধু বচ্চনদের রাজনীতিতে আনার পক্ষে ছিলেন না ইন্দিরা গান্ধি ৷ পুত্র রাজীবকে এ ব্যাপারে সতর্কও করেছিলেন তিনি ৷ মৃত্যুর কিছুদিন আগেই রাজীবকে ডেকে তাঁর ইচ্ছার কথা জানিয়ে দিয়েছিলেন ইন্দিরা ৷ মায়ের এমন মনোভাবে বেশ অবাকই হয়েছিলেন রাজীব ৷ যদিও পরবর্তীকালে অমিতাভকে রাজনীতিতে এনেছিলেন তিনি ৷
advertisement

বচ্চন পরিবাররে সঙ্গে নেহরু পরিবাররে ঘনিষ্ঠতা ছিল অনেক বছর ধরেই ৷ তবে তাঁর প্রধানমন্ত্রীত্বে ইন্দিরা গান্ধি তেজি বচ্চনকে রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করেননি ৷ নার্গিসকে সেই জায়গায় নিয়ে এসেছিলেন মিসেস গান্ধী ৷ এরফলে বেশ ক্ষুন্নই হয়েছিলেন তেজি বচ্চন ৷ কিন্তু ইন্দিরা তাঁর নিজের বিবেচনায় স্থির ছিলেন ৷ এরপরই রাজীবকে সতর্ক করেছিলেন তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

রশিদ কিডওয়াইয়ের নতুন বই 'নেতা অভিনেতা বলিউড স্টার পাওয়ার ইন ইন্ডিয়ান পলিটিক্স'-এ এই তথ্য প্রকাশ পেয়েছে ৷ বলিউড ও রাজনীতির সম্পর্ক নিয়ে লিখতে গিয়ে উঠে এসেছে গান্ধী ও বচ্চনদের প্রসঙ্গ ৷ প্রবীণ কংগ্রেস নেতা এমএল ফোতেদারের বয়ান উল্লেখ করে এই সব তথ্য প্রকাশ করেছেন লেখক ৷ ফোতেদার আরও জানিয়েছেন যে নিজের রাজনৈতিক দায়িত্বে অমিতাভ কিছুটা উন্নাসিক ছিলেন ৷ কাজেও গাফিলতি ছিল তাঁর ৷ এরপরই নানা কারণে রাজনীতি থেকে সরে যান অমিতাভ ৷ ফোতেদারের বয়ান অনুযায়ী রাজীব গান্ধীর সঙ্গে বৈঠকেই এই সিদ্ধান্ত জানান অমিতাভ এবং সেই বৈঠকে বসেই নিজের পদত্যাগ পত্রটি লিখে দেন তিনি ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'অমিতাভকে রাজনীতিতে এনো না', মৃত্যুর আগে রাজীবকে সতর্ক করেছিলেন ইন্দিরা গান্ধি