TRENDING:

এ অন্য এক পুলওয়ামা! হাতে-হাত লগিয়ে ৮০ বছরের পুরনো মন্দির সংস্কার করছেন মুসলিম গ্রামবাসীরা

Last Updated:

যে জায়গায় CRPF-এর ৪২জন জওয়ান জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন, সেখান থেকে এই আকচান গ্রামের দূরত্ব মেরেকেটে ১২ কিলোমিটার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আকচান: এমন খবর পড়লে মনটাও ভাল হয়ে যায় ৷ দেশজুড়ে যখন অস্থির পরিস্থিতি, যখন যুদ্ধ-যুদ্ধ একটা পরিবেশ চারিদিকে, তপ্ত হচ্ছে সীমান্তে, বাড়ছে ধর্মে ধর্মে, জাতিতে জাতিতে বিরোধ... তখন এমন খবরে আবার যেন হারিয়ে যাওয়া বিশ্বাসটা ফিরে আসে ৷ আবার জীবনের উপর, প্রেমের উপর, দেশের উপর আলাদা ভালবাসা জন্মায় ৷
advertisement

পুলওয়ামার আকচান গ্রাম ৷ যে জায়গায় CRPF-এর ৪২জন জওয়ান জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন, সেখান থেকে এই আকচান গ্রামের দূরত্ব মেরেকেটে ১২ কিলোমিটার ৷ গ্রামের মধ্যে ঢুকলে একটা আলাদা সম্প্রীতির সুর যেন ফিসফিস করে এক গাদা গল্প বলে চলে ৷ এই গল্প ঐক্যের গল্প, এই গল্পে হিন্দু-মুসলিম হয় না, এই গল্পে গুজবের স্থান নেই, এই গল্প পাশে দাঁড়ানো শেখায় ৷

advertisement

গল্পের মতোই এ গ্রামে একেবারে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে একটি মসজিদ আর একটি মন্দির ৷ গ্রামের বাসিন্দারা সকলেই মুসলিম ধর্মাবলম্বী ৷ শুধু রয়েছেন এক ঘর হিন্দু ব্রাহ্মণ পরিবার ৷ এই গ্রামের বাকি হিন্দু পরিবার অস্থির কাশ্মীর ছেড়ে চলে গিয়েছিলেন ১৯৯০ সালে ৷ গ্রামের ৮০ বছরের পুরনো সেই মন্দিরটি তখন থেকেই বন্ধ ৷

advertisement

কিন্তু এত বছরে মন্দিরটির দেখভালও বয়নি তেমন একটা ৷ এবার সেই উদ্যোগই নিয়েছেন গ্রামবাসীরা ৷ ব্রাহ্মণ পরিবারের সঙ্গে দল বেঁধে কাজে হাত লাগিয়েছেন মুসলিম গ্রামবাসীরাও ৷ স্থানীয় মুসলিম অওকাফ ট্রাস্টের কাজ তদারকির দায়িত্বে রয়েছেন ভূষণ লাল ৷ তিনি বলছেন, ‘‘এক সময় এই মন্দির থেকে ভেসে আসত পুরোহিতের মন্ত্রচ্চারণ ৷ পুরনো দিনের সেই গর্বই ফিরিয়ে আনতে চাই আমরা ৷ আশপাশের গ্রামের হিন্দুদেরও আমরা বলেছি এখানে এসে পুজো দিতে ৷ বহুদিন পর আবার ঠাকুরের নামগান শুনে ঘুম ভাঙবে আকচান গ্রামের ৷’’

advertisement

লাল জানালেন, পুলওয়ামার ঘটনার সপ্তাহ দুই আগে থেকেই মন্দির পুনর্নিমান শুরু হয়েছে ৷ মাঝে গন্ডগোলের জন্য বন্ধ হয়ে গিয়েছিল কাজ ৷ ফের শুরু হয়েছে থেমে থাকা কাজ ৷

News18-কে দেওয়া সাক্ষাৎকারে ভূষণ বলেন, ‘‘প্রথমে মাটি ফেলে জমি উঁচু করা হয়েছে ৷ মন্দির সংলগ্ন ঝর্ণা আর ড্রেনটা আবার নতুন করে সংস্কার করা হয়েছে ৷ দরজা রং করা হচ্ছে ৷ এরপরেই মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে ৷ মন্দিরের চূড়াটাও নতুন করে তৈরি করা হচ্ছে ৷’’

advertisement

মহম্মদ ইউনুস মন্দিরের কাজ করছেন ৷ বললেন, ‘‘পুরনো দিনগুলো ফিরে পেতে চাই আমরা ৷ আমাদের যে হিন্দু প্রতিবেশীরা তাঁদের ঘর ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা আবার ফিরে আসুন ৷ এই মন্দিরে সবাই এসে প্রার্থনা করুন ৷’’ স্মৃতিচারণায় মাঝে মধ্যেই মগ্ন হয়ে যাচ্ছিলেন ইউনুস ৷ বললেন, ‘‘তখন একজন বৃদ্ধ পন্ডিত ছিলেন এই মন্দিরে ৷ রোজ সকালে পুজোর পর তিনি আমাদের মিষ্টি, ড্রাই ফ্রুটস দিতেন ৷ ওখানে খেলতাম আমরা ৷ তারপর প্রসাদ নিয়ে ফিরে আসতাম ৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

অওকাফ ট্রাস্টের চেয়ারম্যান নাজির মীর জানালেন, এই কাজে খরচ হচ্ছে প্রায় ৪ লক্ষ টাকা ৷ এই গ্রাম খুব শীঘ্রই সকলের কাছে আদর্শ হয়ে উঠবে এমনই আশা করছেন মীর ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এ অন্য এক পুলওয়ামা! হাতে-হাত লগিয়ে ৮০ বছরের পুরনো মন্দির সংস্কার করছেন মুসলিম গ্রামবাসীরা