TRENDING:

স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট হ্যাক!

Last Updated:

রবিবার আচমকাই হ্যাক করা হল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রবিবার আচমকাই হ্যাক করা হল খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট ৷ হ্যাকিংয়ের তত্ত্ব সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায় ৷ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তৎক্ষণাৎ ব্লক করে দেওয়া হয় সরকারি ওয়েবসাইটটি ৷
advertisement

যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের কিছু আধিকারিকের বক্তব্য, ওয়েবসাইট মোটেই হ্যাক হয়নি ৷ সাইটে কিছু মেরামতির কাজের জন্য ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছিল ৷

এতে মেটেনি বিতর্ক ৷ সূত্রের খবর, ব্যাপারটি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার ও সরকারি গোয়েন্দা দফতর ৷

উল্লেখ্য, সম্প্রতি NSG-এর ওয়েবসাইট হ্যাক করেছিল হ্যাকারদের একটি দল ৷ গোয়েন্দাদের দাবি ছিল, তারা পাকিস্তানি হ্যাকার ৷ কারণ- ওই ওয়েবসাইটিতে হ্যাকিংয়ের পর ভারত বিরোধী বহু কথা পোস্ট করে দেওয়া হয় ৷ পরে কেন্দ্রীয় সরকারের নিযুক্ত টেকনিক্যাল হ্যাকাররা পরে ওয়েবসাইটটি বিপদমুক্ত করে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

এই নিয়ে সাম্প্রতিক সময়ে একের এক সরকারি ওয়েবসাইটে হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে ৷ পরিসংখ্যান বলছে, সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের ৭০০টি ঘটনা ঘটেছে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট হ্যাক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল