TRENDING:

বাতিল ১০০০, পুরনো ৫০০ টাকার নোটের মেয়াদ বেড়ে হল ১৫ ডিসেম্বর

Last Updated:

পুরনো নোটে ছাড় রয়েছে সরকারি স্কুল-কলেজের ক্ষেত্রে ৷ ছাড় প্রিপেড মোবাইলেন ক্ষেত্রে ৷ জল-বিদ্যুৎ, ওষুধে, পেট্রোল পাম্পে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পুরনো নোটে ছাড় রয়েছে সরকারি স্কুল-কলেজের ক্ষেত্রে ৷ ছাড় প্রিপেড মোবাইলেন ক্ষেত্রে ৷ জল-বিদ্যুৎ, ওষুধে, পেট্রোল পাম্পে একমাত্র ব্যবহার করা যাবে পুরনো ৫০০ টাকার নোট ৷ তবে এক্ষেত্রে বাতিল ১০০০ টাকার নোট ৷
advertisement

তবে বৃহস্পতিবার সকালবেলাই কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছিল ৫০০ ও ১০০০ টাকার নোটের মেয়াদ বাড়ার৷ তবে এদিন কেন্দ্রের নতুন নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র ৫০০ টাকারই মেয়াদ বাড়ল লেনদেনের ক্ষেত্রে৷

কেন্দ্রের সিদ্ধান্ত মতেই ২৪ নভেম্বর মধ্যরাত থেকে একেবারে অচল হয়ে যাওয়ার কথা ছিল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অর্থমন্ত্রী অরুণ জেটলি বিশেষ বৈঠকের মধ্যে দিয়ে এই সিদ্বান্তে আনলেন বদল ৷ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটের মেয়াদ বাড়ল আরও দশ দিন ৷ কেন্দ্রীয় সরকারের নতুন এই সিদ্বান্ত অনুযায়ী, আরও দশ দিন ব্যবহার করা যাবে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ৷ অর্থ মন্ত্রক CNBC-TV18কে জানিয়েছে, এই সুবিধা পাওয়া যাবে একমাত্র আপদকালীন ক্ষেত্রেই অর্থাৎ নিত্য প্রয়োজনীও জিনিস, জ্বালানি, ফার্মেসির ক্ষেত্রেই ব্যবহার করা যাবে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট ৷

advertisement

বৃহস্পতিবার মধ্যরাত থেকেই পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট একেবারে বাতিল হয়ে যাওয়ার কথা ছিল ৷ তবে বুধবার গোটা দেশে নোট বাতিল পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্ট পেশ হওয়ার পরেই, বিশেষ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অরুণ জেটলি ৷ এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় কিছু বিশেষ ক্ষেত্রে পুরনো নোট ব্যবহার করা যাবে আরও দশদিন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ জারি থাকবে ট্রেনের টিকিট ও প্লেনের টিকিট ক্রয়ের জন্য ৷ পুরনো নোট ব্যবহার করা যাবে এলপিজি গ্যাস, মাদার ডেয়ারি, শশ্মাণ, কারেন্সি এক্সচেঞ্জে (শুধুমাত্র বিদেশিদের জন্য) ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বাতিল ১০০০, পুরনো ৫০০ টাকার নোটের মেয়াদ বেড়ে হল ১৫ ডিসেম্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল