TRENDING:

Uddhav Thackeray: উদ্ধব ঠাকরের বাড়িতে ঘাপটি মেরে ছিল সাক্ষাৎ মৃত্যুদূত! মাতোশ্রীতে হুলস্থূল কাণ্ড

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বাই: শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাড়িতে সাক্ষা‍‍ৎ মৃত্যুদূত! মুম্বাইতে উদ্ধব ঠাকরের বাসভবন মাতোশ্রী থেকে উদ্ধার হল চার ফুটের বিষধর গোখরো৷ শেষ পর্যন্ত অবশ্য সাপটিকে ধরা সম্ভব হয়েছে৷ ঘটনার সময় বাড়িতেই ছিলেন উদ্ধব৷
উদ্ধব ঠাকরে৷
উদ্ধব ঠাকরে৷
advertisement

সূত্রের খবর, মাতশ্রীতে রবিবার দুপুর দেড়টা নাগাদ প্রথম প্রায় চার ফুট লম্বা এই বিষধর গোখরোটিকে দেখতে পাওয়া যায়৷ বাড়ির পার্কিং প্লেসের ভিতরে রাখা একটি জলে ট্যাঙ্কের িপছনে লুকিয়ে ছিল সেটি৷

সাপ দেখতে পাওয়া মাত্র বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে খবর দেওয়া হয়৷ কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারীরা মাতশ্রীতে চলে আসেন৷ কিন্তু সাপটিকে ধরতে যথেষ্টই বেগ পেতে হয় তাঁদের৷ দীর্ঘক্ষণের চেষ্টায় সাপটিকে ধরা সম্ভব হয়৷ উদ্ধব এবং তাঁর ছোট ছেলে তেজস ঠাকরেও সেখানে উপস্থিত ছিলেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

জানা গিেয়ছে, একটি জলের ট্যাঙ্কের পিছনে পাইপের ভিতরে লুকিয়ে ছিল সাপটি৷ উদ্ধারকারী দলের সদস্যরা সাপটিকে ধরার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়৷ চার ফুটের এই গোখরোটি যথেষ্টই বিষধর৷ কোনওভাবে সেটি কাউকে কামড়ালে মারাত্মক কাণ্ড ঘটতে পারত৷ সাপটি ধরা পড়ায় হাঁফ ছেড়ে বাঁচেন সবাই৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Uddhav Thackeray: উদ্ধব ঠাকরের বাড়িতে ঘাপটি মেরে ছিল সাক্ষাৎ মৃত্যুদূত! মাতোশ্রীতে হুলস্থূল কাণ্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল