TRENDING:

প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ নরেন্দ্র মোদির

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ১৯৯৩-১৯৯৬ ৷ দিল্লির মসনদে তখন মুখ্যমন্ত্রী হিসেবে দাপিয়ে বেড়াচ্ছেন মদন লাল খুরানা ৷ পরে ২০০৪ সালে রাজস্থানের গভর্নর হিসেবেও বেশ কয়েকবছর দায়িত্ব সামলেছিলেন তিনি ৷ শনিবার রাতে ক্রিতি নগরে তাঁর নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মদন লাল খুরানা ৷ আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে দিল্লিতেই ৷
advertisement

গত কয়েকবছর ধরেই বার্ধক্যজনিত বেশ কিছু জটিল রোগে জর্জরিত ছিলেন মদনবাবু ৷ পাশাপাশি গত কয়েকদিন ধরে বুকে সংক্রমণ এবং জ্বরে কাবু ছিলেন তিনি ৷ অবশেষে শনিবার রাত ১১ টায় সব লড়াই শেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷

মদনবাবুর মৃত্যুতে ট্যুইটে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

পাশাপাশি শোক প্রকাশ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও ৷ তিনি বলেন ‘মদন লাল খুরানার আকস্মিক মৃত্যুতে আমি মর্মাহত ৷ তিনি একজন আদর্শ স্বয়ংসেবক ছিলেন ৷ এছাড়াও ছাত্রজীবনে তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যও ছিলেন ৷ দিল্লিতে স্বয়ংসেবক সংঘকে মজবুত করার জন্য মদনবাবু এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন ৷ এক বিজেপি কর্মী হিসেবে খুরানাজির পরিবারের সদস্যদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি ৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ নরেন্দ্র মোদির