TRENDING:

Kisan Andolan: ৩টি শর্তে ফের কেন্দ্রের সঙ্গে বৈঠক করতে রাজি কৃষকরা

Last Updated:

সম্প্রতি কৃষকদের তরফে জানানো হয়েছে তাঁরা কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন তবে তাঁদের কিছু শর্ত রয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কৃষক আন্দোলন নিয়ে সরগরম দেশের রাজনীতি ৷ কেন্দ্রের নয়া কৃষি বিলের বিরুদ্ধে গত কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা ৷ একাধিকবার কেন্দ্রের সঙ্গে এই বিষয়ে কৃষকরা বৈঠক করা সত্ত্বেও কোনও সিদ্ধান্তে পৌঁছনা যায়নি ৷ কেন্দ্রের তরফে সংশোধনের প্রস্তাব পাঠানো হলেও তা মানতে নারাজ কৃষকরা ৷ তাঁদের দাবি তিনটি বিল সংশোধন নয় প্রত্যাহার করতে হবে সরকারকে ৷
advertisement

সম্প্রতি কৃষকদের তরফে জানানো হয়েছে তাঁরা কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে রাজি আছেন তবে তাঁদের কিছু শর্ত রয়েছে ৷ অন্যদিকে সোমবার কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন কৃষকদের সঙ্গে আলোচনা করার জন্য আগামী তারিখ ঠিক করার জন্য সরকার তাঁদের সঙ্গে যোগাযোগ করেছে ৷

কৃষকরা এই আন্দোলন থেকে সহজে পিছু হটবে না বলেই মনে করা হচ্ছে ৷ সোমবার একদিনের জন্য কৃষকরা অনশন - ধর্মঘট করেছিলেন ৷

advertisement

কেন্দ্রীয় মন্ত্রী তোমার জানিয়েছেন, ‘বৈঠক হবে নিশ্চিত ৷ আমরা কৃষকদের সঙ্গে যোগাযোগে রয়েছি ৷’ সরকার যে কোনও সময় বৈঠক করার জন্য তৈরি রয়েছে ৷ কৃষক নেতাদের জানাতে হবে তাঁরা কখন বৈঠক করতে রাজি রয়েছেন ৷ এখনও পর্যন্ত কৃষকদের  সঙ্গে পাঁচটি বৈঠক করেছে কেন্দ্র ৷

কৃষক সংগঠন AIKSCC এর তরফে জানানো হয়েছে যে বেশ কিছু শর্তের সঙ্গে তারা কেন্দ্রের সঙ্গে বৈঠক করতে রাজি রয়েছেন ৷ পঞ্জাবের বেশির ভাগ কৃষকরা এই তিনটি বিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন ৷ ফের কেন্দ্রের সঙ্গে বৈঠক করার আগে তিনটি শর্ত অবশ্যই মানতে হবে ৷

advertisement

১) পুরনো প্রস্তাব যা কৃষক সংগঠন খারিজ করে দিয়েছে তার উপরে কোনও আলোচনা হবে না ৷

২) সরকারকে নতুন এজেন্ডা তৈরি করতে হবে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিনরাজ্যে কাজের দিন শেষ! এক আইডিয়াতেই ঘুরল ভাগ্যের চাকা, জানুন কীভাবে বাড়িতেই শোল মাছ চাষে তাক লাগালেন এই যুবক
আরও দেখুন

৩) আলোচনা কৃষি আইন প্রত্যাহার করার উপর হবে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kisan Andolan: ৩টি শর্তে ফের কেন্দ্রের সঙ্গে বৈঠক করতে রাজি কৃষকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল