TRENDING:

সাংসদদের 'Get lost'...! মুখ‍্যমন্ত্রীর চিঠির কথা শুনেই ধৈর্য হারালেন জ্ঞানেশ কুমার, অভিযোগ তৃণমূলের!

Last Updated:

Election Commission: বুধবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে তৃণমূল সাংসদদের বৈঠক ঘিরে বাকবিতণ্ডা চরমে পৌঁছয় বলে সূত্রের খবর। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন জানান, মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠকের ৭ মিনিটের মাথায় তাঁদের বেরিয়ে যেতে বলেন। অন্যদিকে ডেরেকের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলছে কমিশন। ঠিক কী হয়েছিল এদিনের বৈঠকে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: বাংলায় এসআইআর-এ বিপুল সংখ্যক নাম বাদ নিয়ে তৃণমূল প্রতিনিধি দলের জাতীয় নির্বাচন কমিশনে সাক্ষাৎ নিয়ে সরগরম রাজধানী দিল্লি। সূত্রের খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বনাম তৃণমূল সাংসদদের বাকবিতণ্ডা চরমে পৌঁছয় এদিনের বৈঠকে। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন জানান, মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠকের ৭ মিনিটের মাথায় তাঁদের বেরিয়ে যেতে বলেন।
জ্ঞানেশ কুমার
জ্ঞানেশ কুমার
advertisement

তৃণমূল সূত্রে অভিযোগ, মুখ‍্যমন্ত্রীর চিঠির কথা শুনেই ধৈর্য হারান জাতীয় নির্বাচন কমিশনার। বৈঠক শেষের পথে তৃণমূল সাংসদদের “Get Lost” বলেন জ্ঞানেশ কুমার। সেটা শুনে উত্তেজিত হয়ে যান ডেরেক ও ব্রায়েন। তিনি বলেন, “আপনি আমাদের গেট লস্ট বলছেন?” উত্তরে নির্বাচন কমিশনার বলেন, “আপনাদের তো বক্তব্য শেষ বললেন।” এরপরেই তৃণমূল প্রতিনিধিরা বেরিয়ে আসেন কমিশনের দফতর থেকে।

advertisement

আরও পড়ুন: উড়ছেন হেলিকপ্টারে, কোটির কোটির বাড়ি-গাড়ি…! এত বিপুল সম্পত্তি হুমায়ুন কবীরের! কোথা থেকে এল? চমকে দিচ্ছে হলফনামা

এদিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ ও তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন জানান, “মুখ‍্য নির্বাচন কমিশনার বৈঠকের ৭ মিনিটের মধ‍্যে আমাদের বেরিয়ে যেতে বলেছেন। আমরা বেরিয়ে এসেছি তাই। সাংসদদের বলেছেন বেরিয়ে যাও! মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯টি চিঠি নিয়ে গিয়েছিলাম। বলেছি, একজন মুখ‍্যমন্ত্রীর চিঠি, অথচ আপনারা একটারও জবাব দেননি। আমরা বিজেপির কর্মীদের সঙ্গে সিইও-সহ নির্বাচনী আধিকারিকরা রয়েছেন এমন ছবি দেখিয়েছি। ৬টি প্রমাণ দিয়েছি। তারপরই যখন আমরা প্রশ্ন তুলি, আপনারা এভাবে কীভাবে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিচ্ছেন? চ্যালেঞ্জ করছি। ব্যাখ্যা দিয়ে ভিডিও প্রকাশ করুন, ভিডিও না হলেও অডিও প্রকাশ করুন।”

advertisement

আরও পড়ুন: একধাক্কায় ৩১৭ টাকা কমবে LPG সিলিন্ডারের দাম…? গ্যাস সিলিন্ডার নিয়ে এল বড় আপডেট, জানুন সবিস্তারে!

সেরা ভিডিও

আরও দেখুন
গ্যাস ছাড়াই ৮-১০ জনের রান্না হবে রোজ! ২০০ ঘণ্টায় পুড়বে ১ ইউনিট বিদ্যুৎ, অত্যাধুনিক ওভেন বানিয়ে নজির চঞ্চলের
আরও দেখুন

অন্যদিকে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছে স্পষ্ট বার্তা। কমিশন সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে সরাসরি কথা হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে, “এবার পশ্চিমবঙ্গের নির্বাচন নিশ্চিতভাবেই হবে ‘ভয়মুক্ত, হিংসামুক্ত, ভীতিপ্রদর্শনমুক্ত, দলভুক্তিমুক্ত এবং কোনও রকম চাপাচাপি, বুথ জ্যামিং ও সোর্স জ্যামিং ছাড়াই।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সাংসদদের 'Get lost'...! মুখ‍্যমন্ত্রীর চিঠির কথা শুনেই ধৈর্য হারালেন জ্ঞানেশ কুমার, অভিযোগ তৃণমূলের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল