TRENDING:

LIVE: 'সততার বিরুদ্ধে অসৎ শক্তির উত্থান',মোদি ঝড়ের প্রেক্ষিতে হার্দিক পটেল

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আহমেদাবাদ: গণনার শুরু থেকেই দেশজুড়ে মোদি ঝড় । নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই আরও একবার সরকার গঠনের পথে NDA। 'আমাদের সততার বিরুদ্ধে অসৎ শক্তির জয় হয়েছে', প্রতিক্রিয়া পতিদার নেতা হার্দিক পটেলের ।
advertisement

সপ্তদশ লোকসভা নির্বাচনে NDA এর বিপক্ষে বড়সড় ব্যবধানে পরাজিত হয়েছে কংগ্রেস-UPA। গণনার ইঙ্গিত সুস্পষ্ট হতেই সাংবাদিক বিবৃতি দিয়েছেন হার্দিক । প্রসঙ্গত লোকসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগ দিয়েছেন হার্দিক । সাংবাদিক সম্মেলনে হার্দিক জানিয়েছেন মানুষের যাবতীয় সমস্যা নিয়েই কাজ করেছিল কংগ্রেস কিন্তু এই পরাজয় আসলে সততার বিরুদ্ধে অসততার জয় হয়েছে ।

advertisement

কংগ্রেসের তরফ থেকে একাধিক প্রচারসভায় করেছেন হার্দিক । দলের তরফ থেকে কোথায় ভুল ছিল তা খতিয়ে দেখে নতুন করে কাজ শুরু হবে, মানুষের জন্য কাজ করে যাবে কংগ্রেস, জানিয়েছেন হার্দিক ।

সেরা ভিডিও

আরও দেখুন
রংটংয়ে বেড়াতে যাচ্ছেন?স্টেশনের ধারে ‘দাজুকা দোকান’, থেকে মোমো না খেলে আপনার বড় ‘মিস’
আরও দেখুন

প্রসঙ্গত, গুজরাতে ২৬টি লোকসভা আসনের ২৬টি আসনেই বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি । মানুষ সৎ সরকারের পক্ষে রায় দিয়েছেন, প্রতিক্রিয়া গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রুপানির ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
LIVE: 'সততার বিরুদ্ধে অসৎ শক্তির উত্থান',মোদি ঝড়ের প্রেক্ষিতে হার্দিক পটেল