TRENDING:

শৌচালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রকে যৌন নিগ্রহ দশম শ্রেণীর পড়ুয়ার, তদন্তে অসহযোগিতার অভিযোগে কাঠগড়ায় দিল্লির স্কুল

Last Updated:

Delhi Child Molestation: স্কুলের তরফে যত্ন এবং কাউন্সেলিংয়ের অভাব আছে বলেও তিনি মন্তব্য করেন৷ তাঁর দাবি, নিগৃহীত শিশুকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া উচিত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি : তৃতীয় শ্রেণীর পড়ুয়ার যৌন নিগ্রহের ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের ৷ ঘটনার তদন্তে স্কুল কর্তৃপক্ষ সাহায্য করছেন না বলে অভিযোগ কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগোর ৷ স্কুলের তরফে যত্ন এবং কাউন্সেলিংয়ের অভাব আছে বলেও তিনি মন্তব্য করেন৷ তাঁর দাবি, নিগৃহীত শিশুকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া উচিত ৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

প্রিয়ঙ্ক আরও বলেন, ‘‘আমরা তদন্তকারী একটি দল স্কুলে পাঠিয়েছিলাম ৷ কিন্তু তাদের কাজ করতে দেওয়া হয়নি ৷ বাধ্য হয়ে আমরা পুলিশকে ডাকি ৷ আমরা কাউন্সেলর এবং জেলা শিশু সুরক্ষা অফিসারের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম ৷ কাউন্সেলিংয়ের সবথেকে গুরুত্বপূর্ণ অংশই করা হয়নি৷’’ নিগৃহীত শিশুর বাড়ির লোকজনের অভিযোগ স্কুল কর্তৃপক্ষ ব্যাপারটি মিটিয়ে নিতে চেয়েছিলেন ৷ পুলিশেও খবর দেননি ৷ স্কুলের শিক্ষকরাও শিশুদের উপর অত্যাচার বা পক্সো নিয়ে অবহিত নন বলে প্রিয়ঙ্কের অভিযোগ ৷ মানসিক ভাবে বিধ্বস্ত শিশুটি গত ৮ দিন ধরে লেখাপড়া করতে পারছে না৷ তাই তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন প্রিয়ঙ্ক ৷

advertisement

আরও পড়ুন : অতিমারিতে বন্ধ থাকা সুবিধা ফিরছে রেলে, ১০৮টি ট্রেনের যাত্রীরা পাবেন বালিশ-কম্বল

আরও পড়ুন :  সমাজকর্মী তিস্তা শেতলবাদ-এর অন্তবর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির ওই স্কুলে যৌন নিগ্রহের ঘটনাটি ঘটে গত ২৯ অগাস্ট ৷ পরের দিন ঘটনাটি জানাজানি হয় ৷ তদন্তে প্রকাশিত হয়, স্কুল চালাকালীন স্কুলের শৌচালয়ে ৮ বছরের শিশুর উপর যৌন নিগ্রহ চালিয়েছে দশম শ্রেণীর এক পড়ুয়া ৷ অভিযুক্তকে জুভেনাইল বোর্ডের সামনে পেশও করা হয় ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
শৌচালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রকে যৌন নিগ্রহ দশম শ্রেণীর পড়ুয়ার, তদন্তে অসহযোগিতার অভিযোগে কাঠগড়ায় দিল্লির স্কুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল