TRENDING:

Honour Killing at Delhi: তেইশের যুবককে গুলিতে ঝাঁঝরা করল পরিবার, আশঙ্কাজনক তাঁর স্ত্রী

Last Updated:

বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ‘পরিবারের সম্মান রক্ষার্থে’ (Honour Killing) প্রাণ দিতে হল বছর তেইশের তরতাজা যুবককে । হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর ১৯ বছরের স্ত্রী ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দ্বারকা: ভালবাসার টানে তাঁরা পালিয়ে গিয়েছিলেন পরিবার ছেড়ে । কিন্তু শেষ রক্ষা হল না । বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ‘পরিবারের সম্মান রক্ষার্থে’ (Honour Killing) প্রাণ দিতে হল বছর তেইশের তরতাজা যুবক বিনয় দাহিয়াকে । হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর ১৯ বছরের স্ত্রী কিরণ দাহিয়া ।
advertisement

গতকাল, বৃহস্পতিবার ঘটনাট ঘটে দিল্লির দ্বারকার (Delhi, Dwarka) আম্ভারি গ্রামে । দ্বারকা সেক্টর ২৩ পুলিশ স্টেশনে খবর আসে রাত ৯টা নাগাদ । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিনয়ের মৃতদেহ উদ্ধার করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনয়ের শরীরে ৪টি বুলেটের চিহ্ন ছিল । অন্যদিকে, কিরণকে ৫টি গুলিতে ঝাঁঝরা করা হয়েছিল । ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের । তাঁর স্ত্রী’র অবস্থাও আশঙ্কাজনক । পুলিশের ডেপুটি কমিশনার সন্তোষ কুমার মীনা বলেন, প্রায় ৬ থেকে ৭জন মিলে কিরণ ও বিনয়ের উপর হামলা চালিয়েছিল । কিরণকে স্থানীয় ভেঙ্কটেশ্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত বছর কিরণ ও বিনয় পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন । বিনয় ও কিরণ দু’জনেই সোনপাটের গোপালপুর গ্রামের বাসিন্দা । ভালবেসে বিয়ে করেছিলেন তাঁরা । তারপর থেকেই ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন ওই দম্পতি । কিন্তু পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার ফল যে এ ভাবে ভুগতে হবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি বিনয়-কিরণ ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Honour Killing at Delhi: তেইশের যুবককে গুলিতে ঝাঁঝরা করল পরিবার, আশঙ্কাজনক তাঁর স্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল