TRENDING:

Citizenship Amendment Act Protest: জামিয়া মিলিয়ার রেশ, প্রতিবাদে মুখর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়

Last Updated:

সকলে মিলে জমায়াত করেন বাবে স্যার সায়েদ গেটে এবং স্লোগান দিতে শুরু করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিগড়: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের রেশ আছড়ে পড়ল আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে৷ নাগরিকত্ব আইন নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় প্রতিবাদ৷ শয়ে-শয়ে পড়ুয়ারা সামিল হন এই প্রতিবাদ বিক্ষোভে৷ তবে পুলিশের লাঠি চার্জ এবং টিয়ার গ্যাস ছোঁড়ায় পরিস্থিতি আরও ঘোরালো হয়ে৷ জামিয়ার প্রতিবাদের কথা শুনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷ সকলে মিলে জমায়াত করেন বাবে স্যার সায়েদ গেটে এবং স্লোগান দিতে শুরু করেন৷ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুরু হয় তাদের প্রতিবাদ৷ এরপরই পুলিশের ব্যাডিকেড ভাঙতে শুরু করেন পড়ুয়ারা৷ ক্যাম্পাসের প্রতিটি গেট আটকায় পুলিশ৷ পরিস্থিতি সামলাতে লাঠি চালায় পুলিশ৷ সঙ্গে কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়৷ এতেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে৷
advertisement

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে রবিবার অর্থাৎ ১৫ই ডিসেম্বর থেকেই শীতকালীন ছুটি ঘোষণা করা হবে৷ যেই ছুটি চলবে ৫ জানুয়ারি পর্যন্ত৷ ক্যাম্পাসে কোনও রকম অশান্তি এড়াতেই এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে৷ এর আগে শীতের ছুটি শুরু হওয়ার কথা ছিল ২৩ ডিসেম্বর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল গোটা দেশ৷ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রতিবাদ বিক্ষোভ৷ দিল্লিতে ব্যাপক প্রতিবাদ শুরু হয় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে৷ পড়ুয়ারা বিক্ষোভে সামিল হন৷ যা সামলাতে রীতিমত নাজেহাল হয় পুলিশ৷ গতকাল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল যে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রবিবার প্রতিবাদ চালাবেন ছাত্রছাত্রীরা৷ সেই মতো আজ দিনভর চলল বিক্ষোভ কর্মসূচী৷ যাতে যোগ দেন প্রায় ২হাজার পড়ুয়া৷ সেই মিছিল আটকায় পুলিশ৷ সেই থেকেই শুরু হয় গোলমাল৷ কর্মসূচী থামাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পড়ুয়াদের৷ ব্যারিকেড ভাঙতে গেলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসও ছোড়ে পুলিশ, এমন অভিযোগ করছেন পড়ুয়ারা৷ তাদরে দাবি যে পুলিশের ভূমিকায় আরও উত্তপ্ত হয়েছে পরিস্থিতি৷ যদিও পুলিশের দাবি যে বিক্ষোভকারীরাই তাদের উদ্দেশ্য করে ইট ছোঁড়ে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Citizenship Amendment Act Protest: জামিয়া মিলিয়ার রেশ, প্রতিবাদে মুখর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল