TRENDING:

Big News| এবার থেকে CAPF-র ক্যান্টিনে মিলবে শুধুমাত্র দেশীয় খাবার

Last Updated:

প্রধানমন্ত্রীর আবেদন দ্রুত মিলল সাড়া, এতবড় সিদ্ধান্ত এল কয়েক ঘণ্টার মধ্যেই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে স্বদেশী দ্রব্যের  ব্যবহারের ওপর জোর দেন ৷ যার ঠিক পরেই স্বরাষ্ট্রমন্ত্রক বড় সিদ্ধান্ত নিল ৷ সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ অর্থাৎ CAPF-র ক্যান্টিনে শুধুমাত্র দেশী খাবার পাওয়া যাবে ৷
advertisement

তারা যে স্টোর থেকে জিনিস কেনে সেখানেও শুধুমাত্র স্বদেশী দ্রব্যই বিক্রি করা হবে ৷ পরিসংখ্যান অনুযায়ী ১০ লক্ষ জওয়ানের পরিবারের ৫০ লক্ষ সদস্য এই ক্যান্টিনের ব্যবহার করেন ৷

উল্লেখ্য মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রকে স্বনির্ভর হওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন যে সকলকেই স্থানীয়ভাবে উৎপাদিত জিনিসপত্র কিনতে হবে ৷ প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের প্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রক দ্রুত এই সিদ্ধান্ত নেয় যে সিএপিএফ -র সমস্ত ক্যান্টিন থেকে শুধুমাত্র দেশের খাবারই পাওয়া যাবে ৷ ১ জুন থেকে এই নিয়ম সমস্ত ক্যান্টিনে চালু হবে ৷ এই ক্যান্টিনে মোট ২৮০০ কোটি টাকার মতো জিনিসপত্রের বিক্রি হয় ৷ কারণ ১০ লক্ষ জওয়ানের পরিবারের ৫০ লক্ষ কর্মী এই জিনিস কিনে থাকেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফুচকার দামে পাবেন এক প্লেট চিকেন মোমো! মাত্র ২০ টাকায় ভরবে পেট, হবে 'দিল খুশ'
আরও দেখুন

একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহও দেশীয় জিনিস ব্যবহারের আহ্বান করেছেন ৷ তিনি আবেদন করেছেন সাধারণ মানুষকেও উৎসাহিত করতে হবে যাতে তারা দেশীয় জিনিস কেনার প্রতি আগ্রহ বাড়ান ৷ তিনি বলেছেন এই সময়কে পিছিয়ে থাকার সময় হিসেবে বিবেচনা করলে হবে না৷ এই সময়ের অন্যের পিছিয়ে থাকার সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এমনটাই মত গৃহমন্ত্রী অমিত শাহ ৷ তিনি বলেছেনে প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন তার হাতকে শক্ত করতে এভাবেই সকলকে এগিয়ে আসতে হবে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Big News| এবার থেকে CAPF-র ক্যান্টিনে মিলবে শুধুমাত্র দেশীয় খাবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল