TRENDING:

Accident: লাঞ্চ ব্রেকে খেতে বেরিয়েছিলেন, বাইরে ওৎ পেতে ছিল মৃত্যু! বেঙ্গালুরুর তরুণী ব্যাঙ্ককর্মীর মর্মান্তিক পরিণতি

Last Updated:

ওই ব্যাঙ্ককর্মীকে ধাক্কা মারার পর মোটরসাইকেলটিও স্কিড করে যায়৷ ফলে আহত হন মোটরসাইকেল চালকও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মধ্যাহ্নভোজ সারতে সহকর্মীর সঙ্গে অফিসের বাইরে বেরিয়েছিলেন ২৭ বছরের ব্যাঙ্ক কর্মী৷ কিন্তু দুঃস্বপ্নেও হয়তো তিনি কল্পনা করতে পারেননি বাইরে তাঁর জন্য ওৎ পেতে রয়েছে মৃত্যু৷ কারণ অফিস থেকে বেরনোর কয়েক মিনিটের মধ্যেই মোটরসাইকেলের ধাক্কায় মৃত্যু হল ওই তরুণীর৷
বেঙ্গালুরুতে মৃত ব্যাঙ্ককর্মী যোগেশ্বরী৷
বেঙ্গালুরুতে মৃত ব্যাঙ্ককর্মী যোগেশ্বরী৷
advertisement

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে পশ্চিম বেঙ্গালুরুর রাজাজিনগরে৷ মৃত ওই তরুণীর নাম যোগেশ্বরী৷ ২৭ বছর বয়সি ওই তরুণী এইচডিএফসি ব্যাঙ্কের কর্মী ছিলেন৷

অন্যান্য দিনের মতো মঙ্গলবারও রাজাজিনগরে নিজের অফিসে গিয়েছিলেন যোগেশ্বরী৷ দুপুরে লাঞ্চ ব্রেকে এক সহকর্মীর সঙ্গে অফিসের বাইরে খেতে বেরোন তিনি৷ তখনই ডক্টর রাজকুমার রোডের উপরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে৷

advertisement

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নিজের সহকর্মীর সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন যোগেশ্বরী৷ তখনই দ্রুত গতিতে তাঁদের দিকে আসছিল একটি বুলেট মোটরসাইকেল৷ মোটরসাইকেলটিকে আসতে দেখে যোগেশ্বরীর সহকর্মী দাঁড়িয়ে যান৷ কিন্ত যোগেশ্বরী দ্রুত রাস্তা পেরোতে যান৷ কিন্তু মোটরসাইকেলটির গতি আন্দাজ করতে পারেননি তিনি৷ মুহূর্তের মধ্যে যোগেশ্বরিকে ধাক্কা মারে ওই মোটরসাইকেলটি৷ দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তার উপরে ছিটকে পড়েন ওই তরুণী৷

advertisement

ঘটনাস্থলে থাকা লোকজনই ছুটে এসে যোগেশ্বরী এবং ওই মোটরসাইকেল চালককে উদ্ধার করে৷ যদিও যোগেশ্বরীর আঘাত বেশি গুরুতর ছিল৷ আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণীকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়৷ সেখানেই অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তাঁর৷ ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া লে আউট এলাকার বাসিন্দা ছিলেন যোগেশ্বরী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অ্যালোপ্যাথি নির্ভরতা ছেড়ে জনপ্রিয় হচ্ছে বিকল্প চিকিৎসা পদ্ধতি! কুলতলিতে আয়ুষ মেলার আয়োজন
আরও দেখুন

জানা গিয়েছে, অভিযুক্ত ওই মোটরসাইকেল চালকের নাম দীপন৷ স্থানীয় একটি হাসপাতালে ২২ বছর বয়সি ওই যুবকেরও চিকিৎসা চলছে৷ মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Accident: লাঞ্চ ব্রেকে খেতে বেরিয়েছিলেন, বাইরে ওৎ পেতে ছিল মৃত্যু! বেঙ্গালুরুর তরুণী ব্যাঙ্ককর্মীর মর্মান্তিক পরিণতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল