TRENDING:

কোঝিকোড়ে দু'টুকরো হয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমানে একমাত্র বাঙালি ছিলেন অভীক

Last Updated:

বিমানটিতে মোট ৬ জন ক্রু মেম্বার ছিলেন৷ এঁরা হলেন, দুই পাইলট ক্যাপ্টেন বশন্ত সাঠে ও সহকারী পাইলট অখিলেশ কুমার৷ বশন্ত সাঠের মৃত্যু হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কোঝিকোড়: এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় বরাত জোরে প্রাণে বাঁচলেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX 1344 বিমানে থাকা একমাত্র বাঙালি৷ তাঁর নাম অভীক বিশ্বাস৷ তিনি ছিলেন ওই বিমানের কেবিন ম্যানেজার৷ আহত হয়েছিলেন৷ হাসপাতালে চিকিত্‍সাধীন৷ আপাতত তিনি বিপদমুক্ত৷
advertisement

বিমানটিতে মোট ৬ জন ক্রু মেম্বার ছিলেন৷ এঁরা হলেন, দুই পাইলট ক্যাপ্টেন বশন্ত সাঠে ও সহকারী পাইলট অখিলেশ কুমার৷ বশন্ত সাঠের মৃত্যু হয়েছে৷ অখিলেশ কুমারের অবস্থা আশঙ্কাজনক৷ এছাড়া বাকি ৪ কেবিন ক্রু হলেন, দশরা শিল্পা কাটারে, অক্ষয় পাল সিং, ললিত কুমার ও অভীক বিশ্বাস৷

advertisement

আজ অর্থাত্‍ শনিবার তিনটি উদ্ধারকারী বিমানের ব্যবস্থা করা হয়েছে কোঝিকোড়ে৷ দুটি দিল্লি থেকে ও একটি মুম্বই থেকে যাচ্ছে কোঝিকোড়৷ ইতিমধ্যেই কোঝিকোড় পৌঁছে গিয়েছেন এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাজীব বনসল ও সিইও কে শ্যাম সুন্দর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্ঘটনায় ডান হাত হারিয়েছেন, বাঁ হাতেই ছবি এঁকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চান শিল্পী বিশ্বজিৎ
আরও দেখুন

পাইলট, কেবিন ক্রু নিয়ে মোট ১৯১ জন ছিলেন ওই বিমানে৷ ১২৭ জন হাসপাতালে রয়েছেন৷ বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়ছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
কোঝিকোড়ে দু'টুকরো হয়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার বিমানে একমাত্র বাঙালি ছিলেন অভীক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল