TRENDING:

গুলিবিদ্ধ ওড়িশার আসকা-র কংগ্রেস প্রার্থী মনোজ কুমার জেনা, অবস্থা আশঙ্কাজনক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ওড়িশা: ভোটগণনা শুরু হওয়ার আগেই গুলিবিদ্ধ আসকা-র কংগ্রেস প্রার্থী মনোজ কুমার জেনা ও তাঁর সঙ্গী অনিল কুমার সোয়েন। ৬ দুষ্কৃতী তাঁদের উপর গুলি চালায়। ঘটনাটি ঘটে সন্ধের দিকে,  ওড়িশার গঞ্জম জেলার বেরহামপুরে। দুষ্কৃতীদের কোনওরকম পরিচয় জানা যায়নি।
advertisement

মনোজ জেনার ছাতি ও গলায় গুলি লাগে। হাতে গুলি লাগে অনিল কুমার সোয়েনের। রক্তাক্ত  অবস্থায় তাঁদের এমকেসিজি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে  নিয়ে যাওয়া হয়।  চিকিৎসকেরা জানান, কংগ্রেস প্রার্থীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের উত্তাপ বাংলা-জুড়ে! ছাতা মাথায় পটাশপুরে ভোট পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য নির্বাচনী আধিকারিক
আরও দেখুন

পুলিশেরর তরফে জানানো হয়েছে, বেরহামপুর শহরের লাঞ্জিপল্লিতে অক্সফোর্ড স্কুলের কাছে খুব কম দূরত্ব থেকে গুলি করা হয় মনোজ জেনা ও তাঁর সঙ্গীকে। দুজনেই সেইসমসয় গাড়িতে ছিলেন, ভুবনেশ্বর থেকে ফিরছিলেন। ৬ দুষ্কৃতী ঝড়ের গতিতে ২টো বাইক চেপে  এসে গুলি চালায়।পালানোর সময় বাইকের ধাক্কায় একজন পথচলতি ছেলে আহত হয়।  ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক ও একটি বাইক উদ্ধার করেছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
গুলিবিদ্ধ ওড়িশার আসকা-র কংগ্রেস প্রার্থী মনোজ কুমার জেনা, অবস্থা আশঙ্কাজনক