TRENDING:

সিবিআই ডিরেক্টর থেকে হোমগার্ড ! ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ অলোক ভার্মার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের রায়ে ক্ষমতা ফিরে পেয়েও ফের ক্ষমতাচ্যুত করা হয় সিবিআই প্রধান অলোক ভার্মাকে ৷ যে উচ্চক্ষমতা সম্পন্ন প্যানেল তাঁকে একদিন সিবিআই প্রধানের পদে বসিয়েছিল ৷ সেই প্যানেলই গত বৃহস্পতিবার অলোক ভার্মাকে ওই পদ থেকে সরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন হোমগার্ড, দমকল এবং অসামরিক প্রতিরক্ষা বিভাগের শীর্ষকর্তার পদে বসিয়েছে ৷ সেই পদে বসার পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পদত্যাগ করলেন ভার্মা ৷
advertisement

সিবিআই প্রধানের পদ থেকে বদলি করার পর ২৪ ঘণ্টা হওয়ার আগেই ডিজির পদ থেকে ইস্তফা দিলেন ভার্মা ৷ প্রশিক্ষণ বিভাগের অধিকর্তাকে চিঠি লিখে ইস্তফা দেন অলোক ভার্মা ৷

আরও পড়ুন: ঘুষ মামলায় বিপাকে রাকেশ আস্থানা ! পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল্লি হাইকোর্টর

পদত্যাগের চিঠিতে বিস্ফোরক অলোক ভার্মা ৷ তিনি লেখেন, ‘আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি ৷ সুযোগ দেয়নি সিলেকশন কমিটি ৷ কোনও নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি ৷ স্বাভাবিক ন্যায়ের প্রক্রিয়া ধাক্কা খেয়েছে ৷ কার অভিযোগে সিভিসি রিপোর্ট? অভিযোগকারী নিজেই তদন্তের আওতায় ৷ সিভিসির মাধ্যমে সরকারি নিয়ন্ত্রণের চেষ্টা ৷ সিবিআইকে নিয়ন্ত্রণের চেষ্টা স্পষ্ট ৷ সিদ্ধান্ত নিয়ে সরকারের ভাবা উচিত ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

বৃহস্পতিবার সন্ধ্যায় অলোক ভার্মাকে সিবিআইয়ের পদ থেকে সরিয়ে দেওয়া হয় ৷ যে উচ্চক্ষমতা সম্পন্ন প্যানেল তাঁকে একদিন সিবিআই প্রধানের পদে বসিয়েছিল ৷ সেই প্যানেলই তাঁকে সরিয়ে দেয় ওই আসন থেকে ৷ সেই প্যানেলে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিচারপতি সিক্রি ৷ যাঁরা অলোক ভার্মার বিরুদ্ধে সরব হয়েছিলেন ৷ অন্যদিকে, কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খার্গে ভার্মার পক্ষে সওয়াল করেও ব্যর্থ হন তাঁকে সিবিআই প্রধানের পদে বহাল রাখতে ভার্মাকে ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সিবিআই ডিরেক্টর থেকে হোমগার্ড ! ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ অলোক ভার্মার