TRENDING:

Ajit Pawar dies in plane crash: বারামতীর কাছে ভেঙে পড়ল অজিত পওয়ারের বিমান, ঘটনাস্থলে আগুন, ধোঁয়া! মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী কোথায়? উত্তর স্পষ্ট নয় এখনও

Last Updated:

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে বিমানের ধ্বংসাবশেষ এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। জরুরি অবতরণের প্রচেষ্টার কারণ সম্পর্কে আরও বিশদ বিবরণের জন্য অপেক্ষা করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মহারাষ্ট্রের বারামতীতে জনসভায় যোগ দিতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হল এনসিপি প্রধান তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের৷ মৃত্যুকালে অজিত পওয়ারের বয়স ছিল ৬৬ বছর৷ একাধিক রিপোর্ট বলছে, নির্বাচন উপলক্ষে বেশ কয়েকটি জনসভায় যোগ দিতে অজিত পওয়ারের পুণের বারামতী যাওয়ার কথা ছিল৷ ওই বিমানে করেই মুম্বই থেকে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি৷ সূত্রের খবর, বারামতীতে অবতরণের সময় বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানচালক জরুরি অবতরণের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি৷ বিমানবন্দরের বাইরেই ভেঙে পড়ে বিমানটি৷
News18
News18
advertisement

আরও পড়ুন: ‘আন্দোলনের ভূমি’ পশ্চিমবঙ্গে তুলে ধরলেন ‘অনুপ্রবেশ’ সমস্যা! দুর্গাপুরে নিতিন নবীনের মঞ্চে পাশাপাশি শুভেন্দু-দিলীপ

মহারাষ্ট্রের পুণের বারামতীর কাছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল NCP প্রধান তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের৷ প্রাথমিক তদন্ত বলছে, মূলত খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে, যান্ত্রিক গোলযোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ কিন্তু, শেষ মুহূর্তে ঠিক কী ছিল পরিস্থিতি?

advertisement

আরও পড়ুন: দু’বার চেষ্টা করেছিলেন…‘টেবিল টপ’ রানওয়েই কাল হল? ঘন কুয়াশা, পাহাড়ি এলাকা, যেভাবে প্লেন ক্র্যাশ..

সেরা ভিডিও

আরও দেখুন
শান্তিপুর চষে বেড়ালেন আইরিশ যুবক, তাঁতপাড়া ঘুরে আপ্লুত! কীসের টানে বাংলা ভ্রমণ
আরও দেখুন

স্থানীয় সূত্রের খবর, বুধবার সকালে পুণে জেলার বারামতী অঞ্চলে ঘন কুয়াশা ছিল৷ যার ফলে কুয়াশা ভরা পাহাড়ি এলাকায় ‘টেবিল টপ’ রানওয়েতে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অজিত পওয়ারের Learjet 45 এর বিমানচালক৷ প্রথমবার অবতরণের চেষ্টা সফল হয়নি৷ দ্বিতীয় বার অবতরণ করতে না পেরে ঠিক রানওয়ের কানঘেঁষে বিমানটি গিয়ে আছড়ে পড়ে পাশের একটি খাদে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ajit Pawar dies in plane crash: বারামতীর কাছে ভেঙে পড়ল অজিত পওয়ারের বিমান, ঘটনাস্থলে আগুন, ধোঁয়া! মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী কোথায়? উত্তর স্পষ্ট নয় এখনও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল