TRENDING:

যাত্রীদের এবার 'জয় হিন্দ' বলে স্বাগত জানাবেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার থেকে এয়ার ইন্ডিয়ার উড়ানের প্রতিটা ঘোষণার পরই জয় হিন্দ বলে যাত্রীদের স্বাগত জানাবেন কেবিন ও ককপিট ক্রু৷ সোমবার একথা জানালেন বিমান সংস্থার ডিরেক্টর অপারেশন অমিতাভ সিং৷
advertisement

এর আগে ২০১৬ সালের মে মাসে ক্ষমতায় আসার পরই এই নিয়ম চালু করেছিলেন এয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী লোহানি৷ তিনি জানিয়েছিলেন, বিমানের যাত্রাপথে বারবারই যাত্রীদের সঙ্গে ফ্লাইট ক্যাপ্টেনের সংযোগ স্থাপন করা প্রয়োজন৷ তারা যাত্রীদের সঙ্গে যত ভদ্র, নম্র ব্যবহার করবেন, যতবার স্বাগত জানাবেন ততই এই সংযোগ দৃঢ় হবে৷ স্মিত হাস্যে নমস্কার জানালে তাতে যেমন যাত্রীরা খুশি হবেন, তেমনই আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানানো হবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গা দূষণ রুখতে বিরাট পরিকল্পনা, এই প্রকল্পের হাত ধরে আমূল বদলে যাবে নদীর রূপ
আরও দেখুন

অগাস্ট ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত এয়ার ইন্ডিয়ার প্রধান ছিলেন লোহানি৷ এর পরের সময় ভারতীয় রেলের চেয়ারম্যান থাকার পর গত ডিসেম্বরে অবসর নেন লোহানি৷ ফেব্রুয়ারি মাসেই তাকে ফের দুবছরের জন্য চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
যাত্রীদের এবার 'জয় হিন্দ' বলে স্বাগত জানাবেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা