TRENDING:

বড় পদক্ষেপ কেন্দ্রের, শ্রীনগর থেকে জম্মু বিমানে যাতায়াত করবেন সেনাকর্মীরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: পুলওয়ামা হামলার পর থেকেই জওয়ানদের সুরক্ষা নিয়ে উঠেছে একের পর এক প্রশ্ন। সেনা ও নিরাপত্তাকর্মীদের সুরক্ষার কথা ভেবেই জম্মু-শ্রীনগর সেক্টরে জওয়ানদের জন্য এয়ার ক্যুরিয়র সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক । এই সিদ্ধান্ত অনুযায়ী, কাশ্মীরে মোতায়েন সেনাকর্মীরা স্থলপথের বদলে বিমানেই জম্মু থেকে শ্রীনগরে যাবেন।
advertisement

সুরক্ষা ছাড়াও, যাতায়াতের সময় কমাতেও সাহায্য করবে এই পদক্ষেপ । এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন প্রায় ৭৮০,০০০ সেনা আধিকারিক ।সব পদের আধাসেনা এই সুবিধার আওতায় থাকছেন। প্রসঙ্গত, এর আগে কনস্টেবল, হেড কনস্টেবল ও অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেকটররা এই সুবিধা পেতেন না কিন্তু এই কেন্দ্রের এই নির্দেশের ফলে ডিউটির ও ছুটির সময়ও এই সুবিধা পাবেন তাঁরা ।জওয়ানদের সুরক্ষায় এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষামন্ত্রক ও আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিরাট নজির গড়লেন এগরার এই শিক্ষক, কুর্নিশ জানালেন সকলে, জানলে গর্বে বুক ফুলবে আপনারও
আরও দেখুন

দিল্লি থেকে শ্রীনগর, জম্মু থেকে শ্রীনগর ও শ্রীনগর থেকে জম্মু-সবকটি পথেই বিমানে যাতায়াত করার সুবিধা পাবেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী কর্মীরা ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বড় পদক্ষেপ কেন্দ্রের, শ্রীনগর থেকে জম্মু বিমানে যাতায়াত করবেন সেনাকর্মীরা