TRENDING:

আরেক বাঘিনীকে রড দিয়ে পিটিয়ে ট্র্যাক্টর চাপা দিল গ্রামবাসীরা!

Last Updated:

পুলিশ জানিয়েছে, চাপা দেওয়ার পরেও লোহার রড দিয়ে বাঘিনীটিকে পেটাতে শুরু করে গ্রামের লোকেরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনৌ: মহারাষ্ট্রের পর এ বার উত্তরপ্রদেশ৷ বাঘ-হত্যা চলছেই৷ রবিবার উত্তরপ্রদেশের গ্রামে একটি বাঘিনীকে পিটিয়ে, ট্র্যাক্টর চাপা দিয়ে মারল গ্রামবাসীরা৷ গ্রামবাসীদের বক্তব্য, ওই বাঘটি সম্প্রতি হামলা চালিয়ে গ্রামেরই এক ব্যক্তিকে গুরুতর জখম করে৷ পরে ওই ব্যক্তির হাসপাতালে মৃত্যু হতেই ক্ষোভ ও প্রতিশোধ চাড়া দেয় গ্রামবাসীদের৷
advertisement

মহারাষ্ট্রের জঙ্গলে মানুষখেকো বাঘিনী অবনীকে হত্যার নিন্দায় যখন দেশজুড়ে তৈরি হয়েছে জনমত, তখন উত্তরপ্রদেশের ঘটনা নতুন করে বিতর্ক তৈরি করল৷ লখনৌ থেকে ২১০ কিমি দূরে দুধওয়া টাইগার রিজার্ভ ফরেস্টে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলা হয়৷ পুলিশ জানিয়েছে, চাপা দেওয়ার পরেও লোহার রড দিয়ে বাঘিনীটিকে পেটাতে শুরু করে গ্রামের লোকেরা৷

advertisement

দুধওয়া জাতীয় উদ্যানের ডিরেক্টর মহাবীর কোজিলাঙ্গির কথায়, 'গত ১০ বছরে ওই অঞ্চলে বাঘের হানায় কারও মৃত্যু বা আহতের ঘটনা ঘটেনি৷ আমরা তদন্ত করছি৷ গ্রামবসীদের বিরুদ্ধে এফআইআর করছি৷ দোষীদের কড়া শাস্তি হবে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ডিজিটাল যুগে ‘দুর্যোধনের বিচার চাই’! সুন্দরবনে ৩৬ বছর ধরে মঞ্চস্থ হচ্ছে একই যাত্রাপালা
আরও দেখুন

যদিও গ্রামবাসীদের দাবি, তাঁরা বারবার বনদফতরকে অভিযোগ করে ওই বাঘিনীর বিষয়ে৷ কিন্ত‌ু বনদফতর কোনও পদক্ষেপ করেনি৷ দু সপ্তাহ ধরে তাঁদের আতঙ্কে দিন কেটেছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
আরেক বাঘিনীকে রড দিয়ে পিটিয়ে ট্র্যাক্টর চাপা দিল গ্রামবাসীরা!