TRENDING:

‘দাদু’কে চা দিতে এসেছিল, ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করলেন ৬০ বছরের বৃদ্ধ

Last Updated:

ঘটনাটি ঘটেছে গুজরাতের সবরকাঁথা জেলার আদপড়া গ্রামে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পালানপুর: ফের নাবালিকা ধর্ষণ ৷ এবার কাঠগড়ায় ৬০ বছরের বৃদ্ধ ৷ ঘটনাটি ঘটেছে গুজরাতের সবরকাঁথা জেলার আদপড়া গ্রামে ৷
advertisement

গতকাল গাম্ভোই থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা-মা ৷ পুলিশের কাছে তাঁরা জানান, গত ৩০ জানুয়ারি প্রতিবেশী কিরিতসিন মাকওয়ানা তাঁদের ১০ বছরের মেয়েকে ধর্ষণ করেছে ৷ মেয়েটির বাবা-মার তরফে অভিযোগ পেয়ে অবশেষে মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ মাকওয়ানাকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ ৷ শিশু কন্যাটির পরিবারের অভিযোগ, সে সময় প্রতিবেশীকে চা দিতে গিয়েছিল তাঁদের মেয়ে ৷ তখনই ওই ব্যক্তি বারংবার তাঁদের মেয়েকে ধর্ষণ করেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪-৫ দিন ধরে জল নেই! মুর্শিদাবাদের গ্রামে পানীয় জলের তীব্র হাহাকার
আরও দেখুন

গম্ভোই থানার পুলিশের সাব ইন্সপেক্টর আনন্দ ব্রহ্মত বলেন, ‘‘বাড়িতে ফিরেই ঘটনার কথা বাবা-মাকে জানায় মেয়েটি ৷ কিন্তু প্রাথমিকভাবে সামাজিক বয়কটের ভয়ে পুলিশে জানাতে ভয় পাচ্ছিলেন তাঁরা ৷ পরে অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করা হয়েছে ৷’’

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
‘দাদু’কে চা দিতে এসেছিল, ১০ বছরের নাবালিকাকে ধর্ষণ করলেন ৬০ বছরের বৃদ্ধ