TRENDING:

নোট বাতিলের পর এখনও পর্যন্ত ৩১০০ কোটি কালো টাকা বাজেয়াপ্ত ! এর মধ্যে নতুন নোটের পরিমাণ কত ?

Last Updated:

এরই মধ্যে সারা দেশজুড়ে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা কালো নোট উদ্ধার করেছে আয়কর দফতর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  গত ৮ নভেম্বর নোট বাতিলের পর অনেক দিন কেটে গেলেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি ৷ খুচরো সমস্যায় জেরবার সাধারণ মানুষ ৷ কিন্তু এরই মধ্যে সারা দেশজুড়ে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা কালো নোট উদ্ধার করেছে আয়কর দফতর ৷ সেই সংখ্যা আসলে  ৩১০০ কোটি টাকা ! শুধু পুরোনো নোটই নয় ৷ এই তালিকায় রয়েছে নতুন নোটও ৷ দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮৬ কোটি টাকার নতুন নোটও বাজেয়াপ্ত করা হয়েছে।
advertisement

নোট বাতিলের পর এখনও পর্যন্ত কালোটাকার খোঁজে ৬৭৭টি অভিযান চালানো হয়েছে বলে আয়করদফতর সূত্রে খবর। এর জেরে ৩ হাজার ১০০ কোটি টাকার অঘোষিত আয় সামনে আসে। গত ১৯ ডিসেম্বর পর্যন্ত তল্লাশি চালিয়ে এই কালোটাকার সন্ধান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন আয়কর দফতরের এক আধিকারিক।  এছাড়াও হাওয়ালা-সহ টাকা লেনদেনের ক্ষেত্রে একাধিক নোটিস জারি করে জানতে চেয়েছে আয়কর আধিকারিকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

৮৬ কোটি টাকা নতুন নোটের পাশাপাশি বাজেয়াপ্ত হয়েছে প্রচুর পরিমাণে সোনার গয়ণাও ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
নোট বাতিলের পর এখনও পর্যন্ত ৩১০০ কোটি কালো টাকা বাজেয়াপ্ত ! এর মধ্যে নতুন নোটের পরিমাণ কত ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল