TRENDING:

ট্রেনের রান্নাঘরে কড়া নজর, মোবাইলেই দেখুন কীভাবে হচ্ছে রান্না !

Last Updated:

নষ্ট, পচা খাবার দেওয়ার কারণে, বার বারই কাঠগড়ায় দাঁড়িয়েছে আইআরসিটিসি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নষ্ট, পচা খাবার দেওয়ার কারণে, বার বারই কাঠগড়ায় দাঁড়িয়েছে আইআরসিটিসি ৷ যাত্রীদের কাছ থেকে ট্রেনের খাবার নিয়ে নানা অভিযোগ পেয়ে এবার আইআরসিটিসি-র খাবার নিয়ে বিশেষ ব্যবস্থা নিল ভারতীয় রেল ৷ রেলমন্ত্রী পীযূশ গোয়েল জানিয়েছেন, এবার থেকে যাত্রীই নজর রাখতে পারবে ট্রেনের রান্নাঘরে ৷ মূলত, ট্রেনের খাবারে পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা ভেবেই এ ধরণের ব্যবস্থা আনতে চলেছে ভারতীয় রেল ৷
advertisement

রেলমন্ত্রী পীযূশ গোয়েল জানিয়েছেন, এবার থেকে আইআরসিটিসি-র মোবাইল অ্যাপেই ‘রেলওয়ে কিচন’-এ লাইভ স্ট্রি্মিংয়ের সাহায্যে যাত্রী ট্রেনের রান্নাঘরে কী হচ্ছে, কীভাবে রান্না চলছে, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টির ওপর নজর রাখতে পারবেন ৷

রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, আইআইসিটিসি-র ওয়েবসাইটে ‘রেলওয়ে কিচেন’ বিভাগে প্রবেশ করে, লাইভ স্ট্রিমিং দেখার পরই যাত্রী খাবার অর্ডার করতে পারবেন ৷ এমনকী, খাবার নিয়ে কোনও অভিযোগ থাকলেও এই ওয়েবসাইটেই জানাতে পারবেন যাত্রী ৷

advertisement

টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, মোবাইল অ্যাপে লাইভ স্ট্রিমিংয়ের সুবিধা আনার জন্য পীযূশ গোয়েল প্রত্যেকটি ট্রেনের রান্নাঘরে সিসিটিভি ক্যামেরার বসানোর নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন 

সেরা ভিডিও

আরও দেখুন
শহুরে ভিড় ছেড়ে পাহাড়ে প্রেম!শিলিগুড়ির অদূরে রোম্যান্টিক গেটওয়ে,ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
আরও দেখুন

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

বাংলা খবর/ খবর/দেশ/
ট্রেনের রান্নাঘরে কড়া নজর, মোবাইলেই দেখুন কীভাবে হচ্ছে রান্না !