TRENDING:

Muscle Cramp- রাতে ঘুমের মধ্যে পায়ের শিরায় টান পড়ে কেন? তখনই কী করলে ব্যথা কমবে? জেনে রাখুন

Last Updated:

Muscle Cramp Reason- যদি ঘন ঘন পেশিতে টান ধরে, তা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ঘুমনোর সময় পায়ের নিচে বালিশ রাখুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

ঘুমের মধ্যে বা একটানা অনেকক্ষণ বসে বা শুয়ে থেকে ওঠার সময়ে পিঠ ও পায়ের পেশিতে টান ধরে। রাতে ঘুমিয়ে আছেন, পাশ ফিরতে গিয়ে দেখলেন পায়ের পেশি টান ধরে অসাড় হয়ে গেছে। এমনটা তো অনেকেরই হয়!

advertisement

পেশির টান আপনা থেকেই ছেড়ে যায় বেশির ভাগ সময়ে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, অসাড় ভাবটা কেটে যাওয়ার পরেও যন্ত্রণা থেকে গেছে। সে ক্ষেত্রে কী করণীয় জেনে নিন।

advertisement

পেশিতে টান ধরার অন্যতম কারণ হল শরীরে জলের পরিমাণ কমে যাওয়া। জলের ঘাটতি পড়ছে পেশির স্থিতিস্থাপকতায়। রাতে পাশ ফিরে শোওয়ার সময়ে বা হাঁটাহাঁটির সময়ে, বসে বা শুয়ে থেকে ওঠার সময়ে পেশিতে আঘাত লাগছে। পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে গেলে বা ভিটামিন ও পটাসিয়ামের অভাব হলেও ঘন ঘন পেশিতে টান ধরতে পারে।

advertisement

advertisement

পেশিতে টান ধরলে সঙ্গে সঙ্গে আক্রান্ত জায়গায় বরফ সেঁক দিন। দ্রুত মাসাজ করে পেশিকে শিথিল করে তুলতে হবে। এমনভাবে মাসাজ করুন যাতে জায়গাটায় চাপ পড়ে, কিন্তু ব্যথা না লাগে।গরম জলে তোয়ালে ভিজিয়ে ভাল করে নিংড়ে নিন। এবার ভেজা তোয়ালে ব্যথার জায়গায় চেপে ধরে থাকুন। অনেকটা আরাম হবে।

একটি চেয়ারে ভর দিয়ে দাঁড়ান। যে পায়ে টান লেগেছে সেটি কোমর বরাবর সামনের দিকে তুলুন। ১০ সেকেন্ড রেখে নামিয়ে নিন। বার কয়েক এমন করলে রক্ত সঞ্চালন ভালো হবে। পেশির টান ছেড়ে যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
চুরি করে পালাতে গিয়ে গাছে চড়ল যুবক, দমকল ডেকে নামাল পুলিশ
আরও দেখুন

যদি ঘন ঘন পেশিতে টান ধরে, তা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ঘুমনোর সময় পায়ের নিচে বালিশ রাখুন। সবুজ শাকসবজি, ফল, ডিম, দুধ খেতে হবে। ডাবের জল খান। যদি দেখেন টান ধরার পর পায়ের পেশি ফুলে উঠছে এবং সেখানকার ত্বকের রং বদলে যাচ্ছে, তা হলে দেরি না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Muscle Cramp- রাতে ঘুমের মধ্যে পায়ের শিরায় টান পড়ে কেন? তখনই কী করলে ব্যথা কমবে? জেনে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল