TRENDING:

Clay Water Filter: প্রকৃতির ফ্রিজের জলে শরীর হবে ঠান্ডা, হজম ক্ষমতা বাড়বে দ্বিগুণ, মাটির ফিল্টার ব্যবহারের সুফল জানলে ফ্রিজের জল খাওয়া ছেড়ে দেবেন

Last Updated:

Clay Water Filter: গরমকালে ঠান্ডা জল খাওয়ার জন্য মাটির ফিল্টার সেরা বিকল্প। মাটির পাত্রের জল স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। মাটির ফিল্টার একদিকে যেমন জলকে শীতল রাখে, অন্যদিকে প্রাকৃতিক বিশুদ্ধিকরণ করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর: শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। মার্চ মাসের শেষ থেকে গ্রীষ্মের দাবদাহ শুরু হবে। হাঁসফাঁস করা গরমে আমরা প্রত্যেকেই ফ্রিজের ঠান্ডা জল পান করি। গরম থেকে ক্ষণিকের রেহাই মেলে ঠিকই। কিন্তু ফ্রিজের ঠান্ডা জল অতিরিক্ত পান করা স্বস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই গরমকালে ঠান্ডা জল খাওয়ার জন্য মাটির ফিল্টার চোখ বন্ধ করে সেরা বিকল্প। গঙ্গারামপুরের মাটির ফিল্টার বর্তমানে দারুণ জনপ্রিয়।
ঠান্ডা জল (প্রতীকী ছবি)
ঠান্ডা জল (প্রতীকী ছবি)
advertisement

গত কয়েক বছরে গঙ্গারামপুরের মাটির ফিল্টারের চাহিদা সাঙ্ঘতিক বেড়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা-সহ দেশের বিভিন্ন রাজ্যে জনপ্রিয়তা পেয়েছে। এখানকার শিল্পীদের আধুনিক ডিজাইন, উন্নত গুণমান মাটির ফিল্টারকে দিন দিন ক্রেতাদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। আগেকার সাধারণ মাটির পাত্রের পরিবর্তে এখন সুদৃশ্য এবং শৈল্পিক ডিজাইনের ফিল্টার তৈরি করছেন গঙ্গারামপুরের কারিগররা।

advertisement

মাটির ফিল্টার (প্রতীকী ছবি)

আরও পড়ুনঃ ডাকাতের ডেরায় জমিদারিত্ব! মনোহোলি রাজবাড়ির প্রতিটি ইটে আভিজাত্যের ছোঁয়া, ২০০ বছর পরও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের কাটিহাট এলাকায় শতাধিক মৃৎশিল্পীর বাস। যাদের মধ্যে অধিকাংশই মাটির ফিল্টার তৈরি করেন। এখানকার শিল্পীদের গড়া মাটির ফিল্টার মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র-সহ বিভিন্ন জায়গায় দারুণ জনপ্রিয়তা পেয়েছে।

advertisement

মাটির ফিল্টার ব্যবহারের স্বাস্থ্যগত সুফল:

প্রাকৃতিক বিশুদ্ধিকরণ: এই ফিল্টারগুলি কোন ক্ষতিকারক রাসায়নিক ছাড়াই প্রাকৃতিক উপায়ে জল পরিষ্কার রাখে।

প্রাকৃতিক শীতলতা: মাটির ছিদ্রযুক্ত দেওয়াল দিয়ে জল চুঁইয়ে বাইরে আসার সময় বাষ্পীভবন ঘটে, যা জলকে প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখে।

pH ভারসাম্য রক্ষা: মাটি স্বভাবগতভাবে ক্ষারীয়। যা পানীয় জলের অম্লতা বা অ্যাসিডিটি কমিয়ে শরীরে pH ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

advertisement

খনিজ সমৃদ্ধ জল: মাটিতে থেকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের মতো প্রয়োজনীয় খনিজ পদার্থ। যা প্রাকৃতিকভাবে জলের সঙ্গে মিশে জলের গুণমান বাড়ায়।

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের নোনা মাটিতে রঙিন ফলের চাষ, স্বল্প খরচে মালামাল কৃষকরা, ঘরে আসছে মোটা টাকা
আরও দেখুন

হজম ক্ষমতার উন্নতি: মাটির পাত্রে রাখা জল পান করলে শরীরের বিপাক প্রক্রিয়া বা মেটাবলিজম ত্বরান্বিত হয়। যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Clay Water Filter: প্রকৃতির ফ্রিজের জলে শরীর হবে ঠান্ডা, হজম ক্ষমতা বাড়বে দ্বিগুণ, মাটির ফিল্টার ব্যবহারের সুফল জানলে ফ্রিজের জল খাওয়া ছেড়ে দেবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল