TRENDING:

কীভাবে বাঁচবেন ব্লাড সুগার থেকে, উপায় জানাচ্ছেন চিকিৎসক

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ডায়াবেটিস সমগ্র বিশ্বে বর্তমানে একটি মারাত্মক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশ্বের অন্যান্য দেশের মত ভারত জুড়ে এ সমস্যা বর্তমানে ক্রমাগত বেড়েই চলছে ৷ দুশ্চিন্তার কথা এল, সাধারণ মানুষের মধ্যে এখনও ডায়াবেটিস নিয়ে সেভাবে সঠিক ধারণা তৈরি হয়নি ৷ আর যার ফলে ঘরে ঘরে ডায়াবেটিক রোগীর সংখ্যা বেড়েই চলছে ৷ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিক দিবসে, তাই ডায়াবেটিসের আগাগোড়া আলোচনায় উঠে এল নানা প্রশ্ন, উত্তর দিলেন-- মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম বিশ্বাস৷
advertisement

ডায়াবেটিস বা ব্লাড সুগার হওয়ার কী কোনও বয়স রয়েছে ?

আসলে ডায়াবেটিস দু’ধরণের ৷ আমরা ডায়াবেটিসকে টাইপ ওয়ান ও টাইপ টু ডায়াবেটিস হিবেসে ক্লাসিফায়েড করে থাকি ৷ প্রথম টাইপের ক্ষেত্রে যাঁদের শরীরে ইনসুলিন বলে কিছু নেই ৷ তাঁদের শরীর ইনসুলিন দিয়েই বাঁচিয়ে রাখতে হবে ৷ সুগারটা কনট্রোল করাতে হবে ৷ আর অন্যটি রয়েছে, টাইপ টু ডায়াবেটিস ৷ এক্ষেত্রে বলা যায়, এতদিন দেখা যেত টাইপ টু ডায়াবেটিস বয়স্কদের মধ্যেই রয়েছে ৷ তবে ইদানিং সব বয়সের ব্যক্তিদের মধ্যেই ডায়াবেটিসের সমস্যা দেখা দিচ্ছে ৷ আসলে, ডায়াবেটিস হওয়ার প্রধান কারণই হল আমাদের লাইফস্টাইল ৷ বিশেষ করে আমাদের খাওয়া-দাওয়া ৷ যা কিনাই ডেকে নিয়ে আসছে ডায়াবেটিস ৷

advertisement

খাওয়া-দাওয়া বলতে কি ফাস্টফুডের কথা বলছেন?

একবারেই ৷ এই ফাস্টফুডই কিন্তু বিপদ ডেকে আনছে ৷ আসলে, আজকাল আমাদের জীবনে টাইমটা খুব কম ৷ দৌড়েই চলেছি আমরা ৷ অফিসের কাজের চাপ, নানা দায়িত্ব ৷ আর এরই মাঝে খাওয়ার ব্যাপারটাকে অনেক সময়ই আমরা হেলাফেলা করে দিচ্ছি ৷ এই যেমন, অফিসে ব্রেকে খিদে পেলে, রোল, চাউমিন, স্যান্ডউইচ, কিংবা পিৎজা ! এই খাবার গুলো অজান্তেই আমাদের জীবনে বিপদ ডেকে আনছে ৷ বেশিমাত্রায় ফাস্টফুড খাওয়া কিন্তু ডায়াবেটিস ডেকে আনে ৷ দেখুন, রেস্তোরাঁ বা রাস্তার খাবার কখনই স্বাস্থ্যকরভাবে তৈরি হয় না ৷ এক্ষেত্রে স্বাদের ব্যাপারটাই বেশি দেখা হয় ৷ আর আমরাও স্বাস্থ্যের পিছনে না দৌড়ে, স্বাস্থ্যের পিছনে দৌড়াই !

advertisement

শুধুই কী খাবারই দায়ী ডায়াবেটিসের জন্য ?

রোজকার খাবার-দাবার অবশ্যই দায়ী ৷ কিন্তু এর সঙ্গে সঙ্গী হিসেবে রয়েছে টেনশন, স্ট্রেস ৷ দিন দিন আমরা যতই উন্নতির দিকে যাচ্ছি, ততই আমরা একা হয়ে পড়ছি ৷ আর একাই আমাদের টেনশন, স্টেস বাড়িয়ে তুলছে ৷ যা কিনা ব্লাড সুগার বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একাই একশো ৷ সহজ কথায় বলতে গেলে, অনিয়ন্ত্রিত লাইফস্টাইল ব্লাড সুগারের ঝুঁকি বাড়িয়ে দেয় ৷

advertisement

ডায়াবেটিস থেকে বাঁচতে কী করা উচিত ?

প্রথমেই বলব, নিয়ন্ত্রিত জীবন-যাপন ৷ প্রথমেই খাদ্যতালিকায় নিয়ে আসতে হবে প্রচুর শাক-সবজি, ফল ৷ সিগারেট, মদ ও অন্যান্য নেশা থেকে দূরে থাকতে হবে ৷ যতটা পারা যায় ফাস্টফুড কম খেতে হবে ৷ আর অবশ্যই প্রচুর হাঁটতে হবে ৷ হাঁটার থেকে ভালো কিন্তু কোনও এক্সারসাইজ নেই ৷ ঘাম ঝড়াতে হবে ৷ তাহলে ব্লাড সুগার থেকে দূরে থাকা সম্ভব ৷ আর হ্যাঁ, সুগার ফ্রি বেশি পরিমাণে খেলেও কিন্তু সমস্যা আরও বাড়তে পারে ৷

advertisement

আচ্ছা, সুগার ফল হলে কী করা উচিত ?

সাধারণত, সুগার ফল হলে মাথা ঘোরাতে শুরু করে ৷ দুর্বল লাগতে শুরু করে ৷ এই সময় প্রথমেই যেখানে পারবেন বসে পড়ুন ৷ যত দ্রুত সম্ভব মিষ্টি কিছু খান ৷ এই সময় চিনির জল খাওয়াটা অত্যন্ত জরুরি ৷ আর অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন ৷ অনেকেই ডায়াবেটিসের ওষুধ খান ৷ কিন্তু সম পরিমাণে খাদ্য গ্রহণ করেন না ৷ এটা কিন্তু একদমই করা উচিত নয় ৷

সেরা ভিডিও

আরও দেখুন
রান্নার গ্যাসের অভাব...! স্কুলের মিড ডে মিলে কোথাও কাঠের জাল কোথাও শুকনো খাবার, চিন্তার ভাঁজ শিক্ষকদের কপালে
আরও দেখুন

আবার অনেক সময় সুগার বেড়ে গিয়েও বিপত্তি আসে ৷ তবে বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় ৷ এক্ষেত্রে শরীর থেকে সমস্ত জল বেরিয়ে যায় ৷ এক্ষেত্রে রোগীকে বেশিমাত্রায় জল দেওয়া হয় ৷ ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে গেলে চোখের ওপর প্রভাব পড়ে ৷ হার্ট অ্যাটাকও হতে পারে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
কীভাবে বাঁচবেন ব্লাড সুগার থেকে, উপায় জানাচ্ছেন চিকিৎসক