TRENDING:

মাস্ক পরে ঢেকে যাচ্ছে মুখের সৌন্দর্য্য? সেলেবদের মতো পরে নিন স্পেশাল ফেসশিল্ড

Last Updated:

উপায় হল তারকাদের স্পেশাল ফেসশিল্ড। যা আপনাকে ভাইরাস থেকেও বাঁচাবে এবং আপনার রূপের গরিমাও নষ্ট হতে দেবেনা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শীতকালে রূপচর্চায় দিচ্ছেন বিশেষ যত্ন কিন্তু তাও নষ্ট হচ্ছে মুখের মেকআপ। কিন্তু মাস্ক ছাড়া বেরোতেও পারছেন না কোথাও! করোনার কারণে গতবছর থেকেই মাস্ক হয়েছে সর্বক্ষণের সঙ্গী৷ এই বাজারচলতি মাস্ক দেখতে সুন্দর হলেও মুখের সাজসজ্জার দফারফা হচ্ছেই৷ এইসবের সাথে সকলে আমরা অভ্যস্ত ঠিকই তাও মন যচায় অন্যকিছু৷ মুখের সৌন্দর্য্য দেখুক সকলেই তা চায়না অনেকেই৷ তাহলে উপায় কি?
advertisement

উপায় হল তারকাদের স্পেশাল ফেসশিল্ড। যা আপনাকে ভাইরাস থেকেও বাঁচাবে এবং আপনার রূপের গরিমাও নষ্ট হতে দেবেনা। সাম্প্রতিক মহামারীকে আমরা চাইলেও উপেক্ষা করতো পারিনা, প্রায়শই তাদের কাছে হার স্বীকার করতে হয় আমাদের। মহামারী ঠেকাতে বাজারে এসেছে বিভিন্ন ফ্যাশনেবল সরঞ্জাম। আর সেইসব সরঞ্জামগুলির মধ্যে একটি হল এই ফেসশিল্ড, বিজ্ঞানের ভাষায় পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই)। যা রোদ, ধুলো, বাতাস এবং ভাইরাস থেকে রক্ষা করবে আপনার মেকআপকেও।

advertisement

বর্তমানে বিশ্বজুড়ে বহু বিখ্যাত ব্যক্তি এই চমকপ্রদ শিল্ড ব্যবহার করে নিজেদের সৌন্দর্যকে মেলে ধরছেন। এই ধরণের শিল্ড পরে তারকাদের ছবিও দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে তাদের ফ্যানেরাও চোখ সরাতে ব্যার্থ হয়েছেন। এটি একটি নতুন ফ্যাশন স্টেটমেন্ট বলে মনেও করছেন অনেকে৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতেও তোর্ষার ভয়াল রূপ! একটু একটু করে গিলছে চা বাগান, নদী পাড়ে হাহাকার
আরও দেখুন

বিগ বি অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া, সানি লিওনি, শিল্পা শেট্টি এমনকি অভিনেতা সোনু সুদও এই ফেসশিল্ডে ধরা দিচ্ছেন। এটি যেমন আপনার মুখের সৌন্দর্যকে ফুটিয়ে তোলে তেমন বাঁচিয়ে রাখে মেকআপ কেও৷ তাই রূপের যত্নের পাশাপাশি এবার নিজেকে বাঁচান করোনার হাত থেকেও৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাস্ক পরে ঢেকে যাচ্ছে মুখের সৌন্দর্য্য? সেলেবদের মতো পরে নিন স্পেশাল ফেসশিল্ড
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল