TRENDING:

Yuba Sathi Scheme Update: প্রথম দিনেই সুপারহিট যুবসাথী, একদিনে জমা পড়ল কত আবেদন? সংখ্যা শুনলে চমকে যাবেন

Last Updated:

এই স্বনির্ভর বাংলা শিবির আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলার কথা৷ প্রথম দিনেই যে পরিমাণ সাড়া পড়েছে, তাতে যুবসাথী প্রকল্পে আগামী কয়েকদিনে আবেদনকারীর সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে যুবসাথী প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ রাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে যুবসাথী যে দারুণ সাড়া ফেলছে, তা স্বনির্ভর বাংলা শিবিরের প্রথম দিনেই প্রমাণিত হল৷
যুবসাথীর আবেদনের প্রথম দিনেই দারুণ সাড়া৷
যুবসাথীর আবেদনের প্রথম দিনেই দারুণ সাড়া৷
advertisement

আজ, রবিবার থেকেই এই স্বনির্ভর বাংলা শিবিরের মাধ্যমে যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তির আবেদন জমা নিতে শুরু করেছে রাজ্য সরকার৷ যুবসাথী ছাড়াও এই শিবির থেকে লক্ষ্মীর ভাণ্ডার, ভূমিহীন কৃষি শ্রমিকদের আর্থিক সহায়তা এবং কৃষি ক্ষেত্রে বিদ্যুতের বিল মকুবের জন্যও আবেদন করা যাচ্ছে৷

যদিও প্রত্যাশিত ভাবেই শিবিরের প্রথম দিনে সব থেকে বেশি আবেদন জমা পড়ল যুবসাথীর জন্যই৷ সূত্রের খবর, স্বনির্ভর বাংলা শিবিরের প্রথম দিন চারটি প্রকল্প মিলিয়ে মোট ৬ লক্ষেরও বেশি আবেনপত্র জমা পড়েছে৷ তার মধ্যে ৯০ শতাংশেরও বেশি আবেদন শুধুমাত্র যুবসাথী প্রকল্পের জন্যই জমা পড়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ অর্থাৎ, শিবিরের প্রথম দিনই যুবসাথী প্রকল্পে প্রায় ৫ লক্ষ আবেদন জমা পড়ে গিয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের মধ্যে কমতে চলেছে এনবিএসটিসি বাসের সংখ্যা! কোন কোন রুটে কমে যাবে বাস পরিষেবা জেনে নিন এক নজরে
আরও দেখুন

যুবসাথী প্রকল্পে রাজ্যের বেকার যুবক যুবতীদের মাসিক ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা করবে রাজ্য সরকার৷ আগামী এপ্রিল মাস থেকে এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Yuba Sathi Scheme Update: প্রথম দিনেই সুপারহিট যুবসাথী, একদিনে জমা পড়ল কত আবেদন? সংখ্যা শুনলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল